Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
20 July 2026

কোভিড পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরী বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা

কোভিড পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরী বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা

রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভা। বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ নবান্নে হবে এই বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরও কিছু বিধি নিষেধ জারি হবে কিনা, আংশিক লকডাউন ঘোষণা হবে কিনা এই বৈঠক থেকে জানা যাবে।

আরও পড়ুন: নেতাই দিবসে শ্রদ্ধা শুভেন্দুর, গঙ্গাজল দিয়ে শহিদ বেদী ধুয়ে সভা তৃণমূলের

অন্যদিকে বুধবার রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণের হার। সংক্রমণের দিক থেকে গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। মহারাষ্ট্রের পরেই আছে বাংলা। এই অবস্থায় কিছু বিধি নিষেধ জারি করেছে রাজ্য। রাত ১০ টা থেকে জারি রয়েছে নাইট কারফিউ। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal