Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
9 July 2026

CPM Candidate List: জামুরিয়ায় ঐশী, বর্ধমান দক্ষিণে পৃথা, খড়দায় দেবজ্যোতি দাস

CPM Candidate List: জামুরিয়ায় ঐশী, বর্ধমান দক্ষিণে পৃথা, খড়দায় দেবজ্যোতি দাস

JNU পড়ুয়া সংসদের প্রেসিডেন্ট ঐশী ঘোষকে বাংলার ভোটে প্রার্থী করল CPM। তাঁকে জামুরিয়া আসনে প্রার্থী করা হয়েছে। TheBengalStory আগেই জানিয়েছিল JNU প্রাক্তনী দিপ্সীতা ধর এবং বর্তমানে পড়ুয়া ঐশী ঘোষকে প্রার্থী করবে বামেরা। বুধবার আনুষ্ঠানিক ভাবে তাঁদের নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

আরও পড়ুন: WB Election 2021 Result LIVE: বারমুডা পরবো না আমরা! দিলীপ ঘোষকে খোঁচা স্বস্তিকা-পরমব্রতর

এছাড়া TheBengalStory জানিয়েছিল বর্ধমান দক্ষিণ আসনে প্রার্থী হচ্ছেন নিহত সিপিএম বিধায়ক প্রদীপ তা’র মেয়ে পৃথা এবং উত্তর ২৪ পরগনার একটি আসন থেকে প্রার্থী হচ্ছেন যুব নেতা দেবজ্যোতি দাস। বুধবার আলিমুদ্দিন থেকে সেই কথাই ঘোষণা করলেন বিমান বসু। দেবজ্যোতি দাস খড়দা থেকে ভোটে লড়বেন। প্রসঙ্গত এই খড়দা আসন থেকেই ভোটে লড়তেন বাম জমানার অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। এবার সেই আসনে তরুণ তুর্কি দেবজ্যোতি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal