Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
13 July 2026

বুধবারও কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস; আবহাওয়া নিয়ে যা জানাল হাওয়া অফিস

বুধবারও কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস; আবহাওয়া নিয়ে যা জানাল হাওয়া অফিস

বৃষ্টি নিয়ে এখনও দক্ষিণবঙ্গে কোনও আশার খবর নেই। সপ্তাহ জুড়ে মেঘলা আকাশ থাকলেও ভারী বৃষ্টির কার্যত কোনও সম্ভবনা নেই। এই অবস্থায় বুধবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভবনা আছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। 

কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির কার্যত কোনও সম্ভবনা নেই। এদিকে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি থাকছেই। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। 

তবে বিপরীত পরিস্থিতি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং সহ প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।   

আরও পড়ুন: পুলিশের বাইকে বসে ফেসবুকে ছবি, নজরে জাল কলকাতা পুলিশের লেডি ট্রাফিক সার্জেন্ট

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal