Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
25 July 2026

হাসপাতালের সাইট হ্যাক: ভারতের ৬৮ লক্ষ রোগী ও চিকিৎসকের তথ্য চুরি চিনে হ্যাকারদের! খবর মার্কিন সাইবার সিকিউরিটি ফার্মের

হাজার হাজার ডলারের বিনিময়ে বিক্রি হ্যাক করা তথ্য

হাসপাতালের সাইট হ্যাক: ভারতের ৬৮ লক্ষ রোগী ও চিকিৎসকের তথ্য চুরি চিনে হ্যাকারদের! খবর মার্কিন সাইবার সিকিউরিটি ফার্মের

ভারতের এক প্রথম সারির হাসপাতালের ওয়েবসাইট থেকে ৬৮ লক্ষ রোগী ও চিকিৎসকের তথ্য হাতিয়ে নিয়েছে চিনা সাইবার হ্যাকাররা। চাঞ্চল্যকর এই তথ্য জানাল আমেরিকার সাইবার সিকিউরিটি ফার্ম।
সূত্রের খবর, ‘ফায়ার আই’ নামে আমেরিকার সাইবার সিকিউরিটি ফার্মটি জানিয়েছে, চিনা সাইবার অপরাধীরা বিভিন্ন দেশের প্রথম সারির হাসপাতালের তথ্য হাতিয়ে নিতে প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে। চিনা হ্যাকাররা সম্প্রতি ভারতের একটি বড় হাসপাতাল ও ওয়েব পোর্টালের তথ্য চুরি করে তা বিশাল অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, জানিয়েছে মার্কিন সাইবার সিকিউরিটি ফার্মটি।
সংবাদসংস্থা আইএএনএসকে মার্কিন সাইবার সিকিউরিটি ফার্ম জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে ”ফলেন স্কাই ৫১৯” নামে ভাইরাসের মাধ্যমে ভারতের একটি হেলথকেয়ার ওয়েবসাইট থেকে ৬৮ লক্ষ রেকর্ড হাতিয়ে নিয়েছে। ওই রেকর্ডে রয়েছে চিকিৎসক ও প্রচুর রোগীর তথ্য। পাশাপাশি ফায়ার আই এও জানাচ্ছে, এই তথ্য চুরির মধ্যে তাৎপর্যপূর্ণভাবে ক্যানসার আক্রান্তদের সংখ্যা বেশি। মার্কিন সিকিউরিটি ফার্মটির দাবি, বেশ কয়েক ধাপে এই চিকিৎসা সংক্রান্ত তথ্য বিক্রি করা হয়েছে ২ হাজার ডলারেরও বেশি মূল্যে।
চিনে যখন ক্যানসার আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার বাড়ছে, সেই সময় এই তথ্য চুরিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে মার্কিন সাইবার-সিকিউরিটি ফার্মটি। চিনের কোনও ফার্মাসিউটিক্যাল ফার্মকেও এই তথ্য বিক্রি করা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করছে তারা।
এর আগে একাধিবার বিভিন্ন দেশের স্বাস্থ্য তথ্য হাতানোর অভিযোগ উঠেছে চিনা সাইবার হ্যাকারদের বিরুদ্ধে। গত এপ্রিল মাসেই আমেরিকার এক হাসপাতালে ক্যানসার আক্রান্তদের তথ্য হাতানোর খবর পাওয়া যায়, সেবারও আঙুল ওঠে চিনের হ্যাকারদের বিরুদ্ধে।
ফায়ার আইয়ের পর্যবেক্ষণ, চিনা হ্যাকারদের লক্ষ্য রোগীদের ‘পার্সোনালি আইডেন্টিফায়েবল ইনফর্মেশন (পিআইআই) এবং প্রোটেক্টেড হেলথ ইনফর্মেশন (পিএইচআই) হাতানো। চিন ছাড়া রাশিয়ার কিছু সাইবার হ্যাকারও একই ধরণের অপারেশন চালাচ্ছে বলে অভিযোগ মার্কিন সাইবার সিকিউরিটি ফার্মের।

আরও পড়ুন: গণনা শুরু একটু বাদেই ৮ টায় প্রথমে শুরু হবে পোস্টাল ব্যালটের গণনা, তারপর ইভিএম, সব শেষে ভিভি প্যাট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation