Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
12 July 2026

ফের ঘূর্ণাবর্ত, আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

ফের ঘূর্ণাবর্ত, আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

ফের ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ওই ঘূর্ণাবর্ত। মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর থেকে রোহতক ও রাঁচি হয়ে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার পর্যন্ত সক্রিয় হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এর প্রভাবে আগামী ২ অগস্ট থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলবে ৬ অগস্ট পর্যন্ত।
২ অগস্ট, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলিতে।
৩ অগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। ৩ থেকে ৬ অগস্ট দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বা অতিভারি বৃষ্টির পূর্বাভাস নেই।শনিবার উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টি হবে। ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

আরও পড়ুন: ট্রেকিং করতে গিয়ে মৃত্যু বাঙালি পর্যটকের, আয়কর দফতরের অফিসার ছিলেন দীপাঞ্জনা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal