Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

শান্তিপূর্ণ পুলিশ জেলা হিসেবে পুরস্কার পেল ডায়মন্ডহারবার; শুভেচ্ছা জানালেন অভিষেক 

শান্তিপূর্ণ পুলিশ জেলা হিসেবে পুরস্কার পেল ডায়মন্ডহারবার; শুভেচ্ছা জানালেন অভিষেক 

রাজ্যের সবথেকে শান্তিপূর্ণ পুলিশ জেলা হিসেবে পুরস্কৃত হল ডায়মন্ডহারবার। সেখানকার সাংসদ তথা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এ নিয়ে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন। 

২০২২ সালের হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে অভিষেক ব্যানার্জির সংসদীয় ক্ষেত্রকে। রাজ্যের প্রশাসনিক মহল সূত্রে খবর, ডায়মন্ডহারবারে আগের তুলনায় অপরাধের হার অনেকটাই কমেছে। এবং যার জন্যই এই পুরস্কার। 

অভিষেক ব্যানার্জি এদিন তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই চমৎকার খবরটি জানাতে পেরে আমি আনন্দিত। ডায়মন্ডহারবার পুলিশ জেলাকে ২০২২ সালের জন্য সেরার’ মুকুট দেওয়া হয়েছে! প্রত্যেক ব্যাক্তি একত্রিত কাজের ফলে আজ এটি সম্ভব হয়েছে। যাঁদের জন্য আজ এই পুরস্কার প্রাপ্তি তাঁদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। 

আরও পড়ুন: নেতাজি ইন্ডোরে শুরু তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, বিশেষ পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ বিরোধী দলের প্রতিনিধিদেরও 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal