Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 July 2026

ড্রাগ তদন্তে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান ও রকুলপ্রীত সিংহকে ডেকে পাঠাল NCB

জিজ্ঞাসাবাদের পর কি তাঁদের কাউকে গ্রেফতার করা হবে? জল্পনা মুম্বইয়ে

ড্রাগ তদন্তে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান ও রকুলপ্রীত সিংহকে ডেকে পাঠাল NCB

ড্রাগ তদন্তে এবার দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান ও রকুলপ্রীত সিংহকে শমন জারি করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আগামী ৩ দিনের মধ্যে তাদের হাজির হতে বলা হয়েছে। বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপূতের অস্বাভাবিক মৃত্যুর পর তা নিয়ে প্রবল জলঘোলা হয়। আদালতের নির্দেশে মৃত্যু মামলার তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে। সেই তদন্ত শুরু হওয়ার মুখেই ড্রাগ নিয়ে গোটা মামলা নতুন করে ঘোরাল হয়ে উঠল।

আরও পড়ুন: ৪২ তম প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের শুভেচ্ছা মোদীর, সাফল্যের খতিয়ান তুলে ধরে ভাষণ প্রধানমন্ত্রীর

সূত্রের খবর, বলিউডে ড্রাগের রমরমা নিয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তদন্ত শুরু করেছে। ভাই শৌভিক সহ গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী। এছাড়াও আরও কয়েকজনকে গ্রেফতার করেছে এনসিবি। সেই ড্রাগ মামলারই তদন্তে উঠে এসেছিল বলিউড তারকা দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান ও রকুলপ্রীত সিংহের নাম। এবার তাঁদের সবাইকে ডেকে পাঠাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মঙ্গলবারই দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। এবার জেরার মুখে পড়বেন দীপিকা, শ্রদ্ধা, সারা ও রকুলপ্রীত। জিজ্ঞাসাবাদের পর কি তাঁদের কাউকে গ্রেফতার করা হবে? জল্পনা মুম্বইয়ে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation