সুপ্রিম কোর্টের গাইড লাইন ও সরকারি আশ্বাস থাকা সত্ত্বেও দিল্লির পরিস্থিতির কোনও উন্নতি হল না কালী পুজোর পরের দিন মঙ্গলবার সকালে ধোঁয়াশার চাদরে ঢাকল রাজধানীর আকাশ।
এদিন সকাল ৮টায় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ছিল ৩৫০।
দিল্লির একটা বড় সমস্যা দূষণ। সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে দিল্লিতে পরিবেশবান্ধব আতশবাজি (গ্রিন ক্র্যাকার্স) ব্যবহারের অনুমতি দিয়েছে। কিন্তু রবিবার রাত থেকেই রাজধানীতে শুরু হয়েছিল সীমাহীন বাজির উৎসব। পরিবেশ বিশেষজ্ঞদের একটি বড় অংশের আশঙ্কা ছিল, দীপাবলির রাতে ভয়াবহ হবে দূষণ পরিস্থিতি। সেই আশঙ্কাও সত্যি হয়েছে। যার রেশ থেকে গিয়েছে পরের দিন। মঙ্গলবার সকাল থেকেই দিল্লি এবং সংলগ্ন এনসিআর ঢেকে গেল ধোঁয়াশার চাদরে।
বাতাসের মানের উপরে নজরদারি চালানোর জন্য শহরের ৩৮টি দূষণ মনিটরিং স্টেশন খোলা হয়েছিল।
আরও পড়ুন: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কয়েক ঘণ্টায় সুন্দরবন! চালু বারাসাত- হেমনগর বাস পরিষেবা




