Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
19 July 2026

সুপারস্টার হয়েও নেই কোনো অহংকার! লাজুক মুখে গালে হাত দিয়ে রিকশায় বসে দেব, আর রিক্সা টানছেন স্বয়ং মিঠুন! এসব দেখে বারানসির রাস্তায় ভিরমি খাচ্ছেন মানুষ

সুপারস্টার হয়েও নেই কোনো অহংকার! লাজুক মুখে গালে হাত দিয়ে রিকশায় বসে দেব, আর রিক্সা টানছেন স্বয়ং মিঠুন! এসব দেখে বারানসির রাস্তায় ভিরমি খাচ্ছেন মানুষ

আমরা সকলেই জানি “প্রজাপতি” সিনেমার শুটিংয়ের কাজে দেব এবং মিঠুন দুই জনই রয়েছেন বারানসিতে। কিন্তু সেখানে গিয়ে অদ্ভুত সব কাণ্ড করে ফেলছেন দুই তারকা। যার ঠেলায় ভিড় সামলাতে নাস্তানাবুদ হতে হচ্ছে সকলকে। এক জায়গায় দেখা গিয়েছে গালে হাত দিয়ে লাজুক মুখে রিকশায় বসে আছেন দেব এবং মিঠুন সে রিক্সার চালক হয়ে পই পই করে টানছেন রিক্সা। এমনই সব অদ্ভুত কাণ্ড করছেন দুই তারকা বারানসির রাস্তায়। এসব কান্ড দেখে সাধারণ মানুষের তো ভিড়মি খাওয়ার জোগাড়।

সুপারস্টার দেবের সমগ্র বাংলা জুড়ে বিপুল জনপ্রিয়তা থাকলেও বাংলার বাইরে জনপ্রিয়তা খানিকটা কম। কিন্তু মিঠুন, তাঁকে তো কাশ্মীর টু কন্যাকুমারী সকলের চেনা। সুপারস্টার দাদাকে বারাণসীতে ভালোবাসার প্রমাণ দিলেন তাঁর ভক্তরা। কখনো দুই তারকাকে দেখা যাচ্ছে এক গ্লাস মাটির ভাড়ে ঘোলে চুমুক দিতে। আবার কখনো দেখা যাচ্ছে একজন রিক্সা টানছেন একজন রিকশা চড়ছেন। তবে দুজনের প্রতি ভালোবাসার প্রমাণ ক্রমশই দিয়ে যাচ্ছে বারানসি।

একটি ভিডিওতে দেখা গেছে মিঠুন মাটির ভারে ঘোল খাচ্ছেন। ঠিক তখনই ছুটে এসেছে তাঁর এক অনুরাগী। নিজে হাতে, নিজের প্রিয় অভিনেতাকে পরিয়ে দিয়েছেন উত্তরীয়। তবে আমাদের ডিস্কো ড্যান্সার কিন্তু নিরাশ করেনি তাঁর অনুরাগীকে। উত্তরীয় গ্রহণ করে কাঁধে হাত দিয়ে ছবি তুলেছেন সেই অনুরাগীর। শুধু তাঁদেরকে দেখার জন্য নয় শুটিং দেখতেও যেন উপচে পড়ছে ভিড়। ভিড় সামলাতে একেবারে নাস্তানাবুদ হচ্ছে প্রজাপতির গোটা টিম।

আরও পড়ুন: ‘জোকার-এর মতো’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এ অনুপমের অভিনয়ের সঙ্গে হলিউডের সেরা অভিনেতা হিথ লেজার এর তুলনা নেটিজেনদের, অনুপমের অভিনয় দেখে মন্তব্য নেটিজেনের

দেব এবং মিঠুনকে একসাথে দেখা যাবে “প্রজাপতি” সিনেমায়। এখানে দেবের বাবার চরিত্রে অভিনয় করবেন মিঠুন। প্রসঙ্গত এ সিনেমার পরিচালনার দায়িত্ব রয়েছেন অভিজিৎ সেন। যদিও সিংহভাগ শুটিং তাঁরা সেড়েছেন কলকাতাতেই। অভিনয়ে কোন রাজনীতিক রঙ কাজ করে না। দেব ও মিঠুন দুজনেই দুই ভিন্ন রাজনৈতিক দলের সদস্য। কিন্তু অভিনয়ের সময় সেসব বাদ দিয়ে দুজনেই ব্যস্ত নিজের কাজে। ইতিমধ্যে মিঠুন নিজে গিয়ে দেখা করে এসেছেন দেবের বাবা-মায়ের সাথে। শুটিং ফ্লোরে হাসি ঠাট্টা করে নিজেদের অভিনয়ের কাজে ব্যস্ত রয়েছেন দুই বিরোধী দলের সদস্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment