Take a fresh look at your lifestyle.

বিয়ের আর মাত্র কদিন বাকি, ভাইরাল হল গৌরব-দেবলীনার আইবুড়োভাত পর্ব

শীত পড়তে না পড়তেই জমিয়ে চলছে বিয়ে পর্ব, গত মাসেই সাত পাকে বাধা পড়েছে অনির্বাণ মধুরিমা। আর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। আগামী ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের তোরজোড়। বিয়ের আর মাত্র কয়েক দিন বাকি তাই এরই মধ্যে শুরু হয়ে গেছে আইবুরু ভাত খাওয়ানোর পর্ব।

আইবুরোভাতের বিশেষ সংযোজন রানি রাসমনীর কলা কুশলীরা। সম্প্রতি গৌরব একটি ছবি শেয়ার করেছেন, যেখানে সাদা ভাত, হলুদ পোলাও, মাংস, চাটনি, মিষ্টি, পায়েস-সহ পঞ্চব্যাঞ্জনের বাহার দেখা গিয়েছে। নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে এই ছবি দেওয়ার সাথে সাথে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এমনকি আইবুরোভাতের একটি ভিডিও শেয়ার করে গৌরব। ভিডিওতে দেখা গিয়েছে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় আদর করে গৌরব এবং দেবলীনাকে আইবুড়োভাত খাইয়ে দিচ্ছেন।

Comments are closed.