Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

এক যুবকের আনা খাসির মাংস জানালা দিয়ে ছুড়ে ফেলে দিলেন রানু মন্ডল, নিন্দা করলো সবাই, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

এক যুবকের আনা খাসির মাংস জানালা দিয়ে ছুড়ে ফেলে দিলেন রানু মন্ডল, নিন্দা করলো সবাই, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মানুষের মাঝে সাময়িক স্টার হয়েছিলেন রানু মন্ডল। স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। এক স্বহৃদয় ব্যক্তির দৌলতেই তিনি ভাইরাল হয়েছিলেন গোটা নেটদুনিয়ায়। এমনকি তার চর্চা চলেছিল বলিউডের একাধিক তারকাদের মধ্যেও। বলিউডের গায়ক-কম্পোজার হিমেশ রেশমিয়ার তৈরি করা একটি গানে তিনি প্লেব্যাকও করেছিলেন ঐ সময়ে। তবে পরবর্তীকালে নিজের দোষেই সব হারিয়েছেন তিনি। তার আত্মঅহংকার তাকে আবারো নামিয়ে এনেছে সেই পুরোনো জায়গাতেই। বর্তমানে রানু মন্ডল রানাঘাটে তার সেই পুরোনো জায়গাতেই ফিরে এসেছেন।

ইদানিং রানু মন্ডল সোশ্যাল মিডিয়ায় একজন কমেডি কনটেন্ট হয়ে উঠেছেন। তাকে নিয়ে কোনো না কোনো কারণে ট্রোল চলতেই থাকে নেটিজেনদের মধ্যে। তিনি নিজের অদ্ভুত সাজগোজ ও কাণ্ডকারখানার জন্যই প্রতিমুহূর্তে হাসির খোরাক হয়ে ওঠেন মানুষের কাছে। নেটিজেনদের একাংশের দাবি, তিনি ভারসাম্যহীন, আবার একাংশের দাবি তিনি যদি ভারসাম্যহীন হতেন তাহলে এমন গান গাইতে পারতেন না। অনেকের মতে, এমন একজন অভাবী, দরিদ্র, ভারসাম্যহীন মানুষকে নিয়ে হাসাহাসি না করাই শ্রেয়। তবে কে শোনে কার কথা! প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই রানু মন্ডলকে নিয়ে কোনো না কোনো খবর সামনে আসবেই।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, এক যুবক তার ভাল করার জন্য একটি কম্বল, পাঁঠার মাংস ও মাছ নিয়ে তার বাড়িতে তাকে সাহায্য করতে গিয়েছিল। গরীব মানুষ তাই তার দিকে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল যুবকটি। তবে আবারও রানু মন্ডলের সেই পুরনো রূপ ফুটে উঠেছে সকলের সামনে। তার হাত থেকে মাছ-মাংসের প্যাকেট নেওয়ার পর ক্যামেরার সামনেই তাকে রানু মন্ডল প্রশ্ন করেন কোলড্রিংস কেন আনেনি স? আর এরপরেই ঐ মাছ-মাংস জানলা দিয়ে বাইরে ফেলে দেয় রানু মন্ডল। এখানেই থামেনি সে। এরপরও তাকে অপমান করেছে এবং চলে যেতে বলেছে।

আরও পড়ুন: ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, অতিথির তালিকায় শারুখের পাশাপাশি থাকছেন সলমনও! 

এই পুরো ঘটনাটা নিজের ফোনের ক্যামেরায় রেকর্ড করে নিজের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করেছেন যুবকটি। আর এই ভিডিওতেই যুবক সকলের সামনে বলেছেন সকলে তাকে নিয়ে যে এতো কুরুচিকর মন্তব্য করেন এবং ট্রোল করেন, তা একেবারেই ঠিক করেন। কারণ এমন মানুষের সাথে এইরকমটাই হওয়া উচিৎ। এই ভিডিও শেয়ার হওয়ার সাথে সাথেই তা দ্রুত গতিতে ভাইরাল হয়েছে নেটিজেনদের অধিকাংশের মধ্যে। নিজের এই কাণ্ডকারখানা জন্য আবারো রানু মন্ডল নেটদুনিয়ায় সকলের কাছে কটাক্ষের পাত্রী হয়ে উঠেছেন। এই ভিডিও দেখার পর সকলেই তাকে ছিছিক্কার জানাচ্ছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment