Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা জানাবে মোবাইল অ্যাপ ‘ধড়কন’,আবিষ্কার দুই রুরকি পড়়ুয়ার

হৃদযন্ত্রের জটিলতার কথা জানাবে ‘ধড়কন’ অ্যাপ। রোগী-চিকিৎসক বিনামূল্য়ে এই অ্যাপের সুবিধে পাবেন

হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা জানাবে মোবাইল অ্যাপ ‘ধড়কন’,আবিষ্কার দুই রুরকি পড়়ুয়ার

হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা এবার জানান দেবে মোবাইল অ্য়াপ ‘ধড়কন’। রুরকি আইআইটির দুই গবেষক অভিনব এই অ্য়াপটি তৈরি করেছেন। চিকিৎসা সংক্রান্ত তথ্য় দিয়ে অ্যাপটি তৈরিতে সাহায্য় করেছেন দিল্লির এইমসের চিকিৎসক সন্দীপ শেঠ ও গোপীচন্দ্রন। হৃৎপিণ্ডের যে কোনও রকম জটিলতার কথা জানাবে অ্য়াপটি। এই অ্য়াপের মাধ্য়মে যুক্ত থাকবেন চিকিৎসক ও রোগী। হৃদরোগে আক্রান্ত রোগীর হৃৎপিণ্ডের অবস্থার দ্রুত অবনতি হলে, সেই খবর পাবেন চিকিৎসক। পাশাপাশি রোগীকেও অ্য়াপটি জানাবে তাঁকে সেই সময় প্রয়োজনীয় কী কী ব্য়বস্থা নিতে হবে। পৃথক দুটি নোটিফিকেশনের মাধ্যমে এই অসুস্থতার কথা অ্য়াপটি জানাবে চিকিৎসক ও রোগীকে।
এই অ্য়াপের পরিষেবা মিলবে সম্পুর্ণ বিনামূল্য়ে। দেশের প্রত্য়ন্ত এলাকার মানুষও এই অ্য়াপের মাধ্য়মে নামী চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যাঁদের পক্ষে ওই চিকিৎসকদের কাছে সব সময় পৌঁছনো সম্ভব নয়। সেই সব প্রান্তিক মানুষের কথা মাথায় রেখেই বানানো হয়েছে অ্য়াপটি, জানিয়েছেন অ্যাপের আবিষ্কর্তা রুরকি আইআইটির দুই পড়ুয়া সোমেশ চতুর্বেদী ও শ্রেয়া শ্রীবাস্তব। সব স্তরের মানুষের ব্য়বহারের কথা মাথায় রেখে এই অ্য়াপটি খুব সহজভাবে বানানো হয়েছে বলে দাবি ওই পড়ুয়াদের।
এই অ্য়াপ নিজে থেকেই রোগীর রক্তচাপ, হার্ট রেট ও ওজন সংক্রান্ত তথ্য় সংগ্রহ করতে পারবে। রোগী চাইলে যা পাঠাতে পারেন তাঁর চিকিৎসক বা যে কোনও স্বাস্থ্য়কর্মীকে। তবে সেক্ষেত্রে রোগীকে সেই চিকিৎসক বা স্বাস্থ্য কর্মীর নাম নথিভূক্ত করাতে হবে অ্যাপটিতে। চিকিৎসক এই অ্যাপের মাধ্য়মে রোগীর ইসিজি রিপোর্টও দেখতে পাবেন। প্রাথমিকভাবে ১০০ জন হৃদরোগে আক্রান্ত রোগীর ওপর পরীক্ষামূলকভাবে কাজ করবে এই ‘ধড়কন’ অ্য়াপ।

আরও পড়ুন: নমিনি কী? কেন জরুরি? আপনার অবর্তমানে পরিবারের হাতে সঠিক সময়ে তা পৌঁছবে তো?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *