‘নিষিদ্ধ ভিডিও বানিয়েছো তো কি, স্ত্রী হিসেবে আমি তোমার পাশেই আছি’! বিবাহবার্ষিকী উপলক্ষে এবার জেল খাটা রাজ কুন্দ্রার উদ্দেশ্যে প্রেমভরা পোস্ট করলেন সুপারস্টার শিল্পা শেট্টি
চলতি বছরই পর্নোগ্রাফি কাণ্ডে জড়িয়ে মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন বলিউড প্রযোজক রাজ কুন্দ্রা। প্রায় দুই মাস জামিন না পাওয়ায় জেলেই কাটাতে হয়েছে তাকে। এই গোটা সময়টায় ঝড় বয়ে গিয়েছে তার স্ত্রী বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির উপর দিয়ে। জানা যায় ঘটনার আকস্মিকতায় হাতের সমস্ত কাজ বাতিল করে নিজেকে ঘরবন্দি করেছিলেন শিল্পা শেট্টি। তবে তারপরে ধীরে ধীরে আবারও ক্যামেরার সামনে ফিরে আসতে দেখা যায় তাকে।
তবে রাজ কুন্দ্রার গ্রেপ্তারের পর বলিউডের অন্দরে চরম গুঞ্জন উঠেছিল রাজ এবং শিল্পার ডিভোর্স এর ব্যাপারে। জানা গিয়েছে স্বামী পর্ন বানিয়ে গ্রেফতার হওয়ায় তাকে ডিভোর্স দিতে তৈরী হয়ে গিয়েছিলেন শিল্পা শেট্টি। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। পাশাপাশি জেল থেকে বেরিয়ে আবারও শিল্পার সঙ্গেও ঘর করতে দেখা যায় রাজ কুন্দ্রাকে।
এবার ডিভোর্সের জল্পনায় জল ঢেলে বিবাহ বার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় স্বামীর উদ্দেশ্যে প্রেম ভরা বার্তা পোস্ট করতে দেখা গেল অভিনেত্রী শিল্পা শেট্টিকে। এদিন নিজেদের বিয়ের ছবি কোলাজ করে পোস্ট করে অভিনেত্রী জানান কঠিন সময়ে স্বামীর পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেছিলেন তিনি। ১২তম বিবাহ বার্ষিকীতে সেই প্রতিজ্ঞাই রক্ষা করছেন। বলাই বাহুল্য অনুগামীরা মনে করছেন এভাবেই ডিভোর্সের জল্পনার সমাপ্তি ঘটাতে সক্ষম হয়েছেন শিল্পা শেট্টি।
View this post on Instagram

Comments are closed.