আমেরিকায় নির্বাচনের ঠিক আগে করোনা সংক্রমিত হলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। শুধু নিজে নন, তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পেরও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নিজেই ট্যুইট করে সেকথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: লাদাখ সীমান্তে কেন খালি হাতে টহল দিচ্ছিল ভারতীয় সেনা? জানেন কী চুক্তি হয়েছিল দু’দেশের মধ্যে?
দু’দিন আগেই মার্কিন রাষ্ট্রপতির ঘনিষ্ঠ এক আধিকারিকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। তারপরই হোম আইসোলেশনে ছিলেন ট্রাম্প। শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে ১০ টা নাগাদ ট্যুইট করে নিজের এবং স্ত্রীর করোনা সংক্রমিত হওয়ারকথা জানিয়েছেন তিনি।