Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

টেমসের ধারে বিদেশী ছাত্রীদের নিয়ে এবার লন্ডনে দুর্গা পুজোয় নৃত্য পরিবেশন করে তাক লাগিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী, হাঁ হয়ে দেখল লন্ডনবাসী, তুমুল ভাইরাল ভিডিও

টেমসের ধারে বিদেশী ছাত্রীদের নিয়ে এবার লন্ডনে দুর্গা পুজোয় নৃত্য পরিবেশন করে তাক লাগিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী, হাঁ হয়ে দেখল লন্ডনবাসী, তুমুল ভাইরাল ভিডিও

পুজোর সময় বরাবরই বিদেশে নানান রকম অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যায় প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর স্ত্রী এবং নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলীকে। গত বছর করোনা আবহের কারণে তিনি বিদেশযাত্রা না করলেও এবছর পরিস্থিতি একটু ঠিক হতেই লন্ডন পাড়ি দিয়েছিলেন ডোনা এবং তার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্রছাত্রীরা।

তবে সকলকে চমকে দিয়ে এবার দূর্গা পূজার অনুষ্ঠানে বিদেশি ছাত্র ছাত্রীদের নিয়ে নাচের অনুষ্ঠান পরিবেশন করে তাক লাগিয়ে দিয়েছেন ডোনা গাঙ্গুলী।

প্রসঙ্গত নবমীর দিন লন্ডনে ‘বিলিতি বাঙালি’ নামক ক্লাবের আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ডোনা। তার সঙ্গে উপস্থিত ছিলেন লন্ডনবাসী ছাত্রছাত্রীরা। যাদেরকে এতদিন তিনি অনলাইনে নাচ শিখিয়েছেন। বলাই বাহুল্য ডোনা এবং ছাত্র ছাত্রীদের নাচ দেখে যারপরনাই মুগ্ধ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

আরও পড়ুন: “দারুন ও লেগেছে আবার খারাপ ও লেগেছে” – ব্রহ্মাস্ত্র দেখার পর রিভিউ দিলেন বং গাই, কিন্তু খারাপের সাথে ভালোর কথা বলায় “টাকা খেয়েছে” এমন কথাও বলছেন দর্শক! ভাইরাল পোস্ট

প্রসঙ্গত লন্ডন নিবাসী ছাত্র-ছাত্রীদের সম্পর্কে ডোনা জানান তিনি নিজেও চমকে গিয়েছেন তাদের প্রতিভা দেখে। কারণ তিনি বিশ্বাস করতেন অনলাইনে নাচ শেখানো সম্ভব নয়। কিন্তু তাকে ভুল প্রমাণ করে তার বিদেশি ছাত্রছাত্রীরা দেখিয়ে দিয়েছেন যে অনলাইনেও দারুন নাচ শিখতে সক্ষম হয়েছেন তারা।

প্রসঙ্গত ‘বিলিতি বাঙালি’র পুজোকে ঘিরে ৪ দিন উৎসবে মেতে উঠেছিলেন লন্ডনবাসী বাঙালিরা। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন স্থানীয় বিদেশীরাও।হৈ-হুল্লোড়, খাওয়া-দাওয়ার মাধ্যমে তাদের সঙ্গেই দারুণ সময় কাটিয়েছেন ডোনা গাঙ্গুলী।

আরও পড়ুন: আর চোখ মেরে নয়, এবার এ কি করলেন প্রিয়া প্রকাশ? রীতিমত আবার ভাইরাল তিনি!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment