Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 July 2026

‘গিটার কিভাবে ধরতে হয় তাও জানে না’! ভরা মঞ্চে A.R.Rahman এর গান গেয়ে ট্রোলড ‘গঙ্গারাম’ ধারাবাহিক, গঙ্গারামের কান্ডে শোক প্রকাশ নেটিজেনদের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

‘গিটার কিভাবে ধরতে হয় তাও জানে না’! ভরা মঞ্চে A.R.Rahman এর গান গেয়ে ট্রোলড ‘গঙ্গারাম’ ধারাবাহিক, গঙ্গারামের কান্ডে শোক প্রকাশ নেটিজেনদের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

জি বাংলা হোক বা স্টার জলসা দুই চ্যানেল এরই বেশ কিছু ধারাবাহিক কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ চলে। মাঝেমধ্যেই ধারাবাহিক সংক্রান্ত বিভিন্ন মিম শেয়ার করেন দর্শকেরা। একদিকে যেমন জি বাংলার যমুনা ঢাকে কে নিয়ে সমালোচনা চলে অন্যদিকে স্টার জলসার গঙ্গারাম ধারাবাহিক নিয়েও রীতিমতো সমালোচনা চলে। মূলত গানের থিমের ওপর এই তৈরি এই দুই ধারাবাহিক। যমুনার ঢাক বাজানো থেকে শুরু করে হঠাৎ গিটার বাজানো ট্যালেন্ট কে যেমন দর্শকেরা হাসির পাত্র করে তুলেছে যমুনাকে। অন্যদিকে গঙ্গারামের হঠাৎ লোকগীতি থেকে পপ সিঙ্গার হয়ে ওঠা নিয়েও ট্রোল শুরু করে দিয়েছে জনতা।

সম্প্রতি কয়েকদিন আগেই গঙ্গারাম ধারাবাহিকে একটি পর্বের মাধ্যমে এ আর রহমানের একটি গান কে গঙ্গারামের গান বলে চালিয়ে দিয়েছে ধারাবাহিকের প্রযোজক-পরিচালক। তাতেই বেজায় ক্ষেপে গিয়েছে নেটিজেনরা। সকলেই কটাক্ষ করেছে এই ধারাবাহিকে। এর আগেও বহুবার এই ধারাবাহিক নিয়ে কটাক্ষ করেছে নেটিজেনরা বিভিন্ন ধরনের মিম ও তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এবারে সরাসরি এ আর রহমানের ‘মা তুঝে সালাম’ গানটি গঙ্গারামের গান বলে চালিয়ে দিল ধারাবাহিক কর্তৃপক্ষ। যার জন্য সোশ্যাল মিডিয়া হাসির রোল উঠেছে এই ধারাবাহিকে নিয়ে। এ আর রহমানের ভক্তরা কিছুতেই এই অপমান সহ্য করতে পারছেন না। কমেন্ট বক্সে ভরে গিয়েছে একাধিক নেগেটিভ কমেন্ট। স্টার জলসার অফিশিয়াল পেজ এই ভিডিও দেখে অনেক নেটিজেন RIP A.R Rahman লিখে কমেন্ট করেছেন। কারণ গান এভাবে সরাসরি ব্যবহার করলে গায়কের অপমান করা হয়েছে বলেই দাবি নেটিজেনদের। বর্তমান সমাজে অনেক নতুন নতুন গায়ক উঠে এসেছে রিয়েলিটি-শো গুলির মাধ্যমে তাদের গান ব্যবহার করা হোক বলেই দাবি জানিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন: খোকার এবার বলিউড যাত্রা! অভিনেতার বিপরীতে কে থাকবেন, জানেন?

মিউজিক অ্যালবামের প্রেস মিটে অনবদ্য গান গেয়ে সকলকে মুগ্ধ করল গঙ্গারাম ! এবার কি সে পৌঁছে যাবে সফলতার শিখরে ?
দেখুন…

Posted by Star Jalsha on Thursday, January 27, 2022

 

আরও পড়ুন: ‘ধন ধান্য পুষ্প ভরা’! দেশাত্মবোধক গানে সুন্দর সাজ দুর্দান্ত এক্সপ্রেশনে অসাধারণ নাচ যুবতীর, দ্বিজেন্দ্রগীতিতে দুর্দান্ত নাচ এক যুবতীর, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment