Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
30 June 2026

ভোটের মুখে কলকাতা থেকে ৯৫৩ কেজি আফিম বাজেয়াপ্ত, ৫ জনকে গ্রেফতার করল এসটিএফ

ধুলিয়ান ও মুর্শিদাবাদ থেকে আনা হয়েছিল আফিম

ভোটের মুখে কলকাতা থেকে ৯৫৩ কেজি আফিম বাজেয়াপ্ত, ৫ জনকে গ্রেফতার করল এসটিএফ

কলকাতার পৃথক দুই জায়গা থেকে প্রায় ৯৫৩ কেজি মাদক সহ ৫ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার বিকেল নাগাদ কলকাতার কাশীপুর থানা এলাকায় অভিযান চালায় এসটিএফের একটি দল। সেখানে একটি টাটা ৪০৯ গাড়ি থেকে প্রায় ৮৫৪ কেজি আফিম উদ্ধার করে এসটিএফ। ওই গাড়ির চালক, খালাসি ও এক এজেন্টকে পুলিশি জিজ্ঞাসাবাদে জানতে পারে, ধুলিয়ান ও মুর্শিদাবাদ থেকে এই নিষিদ্ধ মাদক আনা হয়েছিল। বড়বাজার এলাকার একটি গোডাউনে এই আফিম মজুত করা হোত বলে স্বীকার করেছে তারা। চালক, খালাসি এবং এজেন্ট, ৩ জনকেই গ্রেফতার করে পুলিশ। ওই দিনই পোস্তা থানার নবাব আলি লেনে একটি গোডাউনে হানা দিয়ে প্রায় ৯৯ কেজি আফিম উদ্ধার করে এসটিএফ। গোডাউনের দুই কর্মচারীকে পাকড়াও করা হয়। তবে গোডাউনের মালিক পলাতক বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: জগন্নাথের কৃপায় ভালো আছি, আমার খোঁজ নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ, কনভয় দুর্ঘটনার পর টুইট শুভেন্দুর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal