Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
19 July 2026

ঝড় বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরে দেড় ঘন্টা দেরিতে নামল মুখ্যমন্ত্রীর বিমান

ঝড় বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরে দেড় ঘন্টা দেরিতে নামল মুখ্যমন্ত্রীর বিমান

বৃহস্পতিবার বিকেলে কলকাতায় প্রবল দুর্যোগে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট ধরে মাঝ আকাশে চক্কর কাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। নির্বাচনের প্রচার সেরে অন্ডাল থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টে নাগাদ কলকাতায় অবতরণের কথা ছিল মুখ্যমন্ত্রীর বিমানের।
সেই মতো অন্ডাল থেকে ওড়ে ফ্লাইট। কিন্তু কলকাতায় বিমান ঢোকার আগেই তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়। বিমানবন্দর চত্বরে বৃষ্টির দাপট আর ঝোড়ো হাওয়ার তাণ্ডবে বিমান ওঠানামা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। তার ফলে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে পারেনি। কলকাতায় নামতে না পারায় পাণ্ডুয়া-চাকদহ-পায়রাডাঙা-কালনা-জিরাটের আকাশে ঘুরতে থাকে বিমানটি। দীর্ঘ সময় পরে, প্রায় ৫টা ২০ মিনিটে নিরাপদে কলকাতায় নামে মুখ্যমন্ত্রীর বিমান।
এয়ারপোর্টে নেমে নিজের গাড়িতে বেরিয়ে যান তিনি।

আরও পড়ুন: CPM Candidate List: জামুরিয়ায় ঐশী, বর্ধমান দক্ষিণে পৃথা, খড়দায় দেবজ্যোতি দাস

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal