Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
12 July 2026

উস্কানিমূলক পোস্ট, BJP নেতা তথাগত রায়ের বিরুদ্ধে FIR

উস্কানিমূলক পোস্ট, BJP নেতা তথাগত রায়ের বিরুদ্ধে FIR

ফের শিরোনামে বিজেপি নেতা তথাগত রায়। সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্টের অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হল এফআইআর।

বিতর্কিত মন্তব্য করার জেরে এর আগে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। ভোটের আগে বিজেপির তারকা প্রার্থীদের নিয়ে তাঁর মন্তব্যের জন্য সমালোচনার স্বীকার হয়েছেন তথাগত রায়।

গত শনিবার সামাজিক মাধ্যমে তিনি একটি পোস্ট করেন। সেই পোস্টের জেরে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হচ্ছে বলে গিরিশ পার্ক থানায় তথাগত বাবুর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়।

আরও পড়ুন: রেড যাওয়ার পথে দুর্ঘটনা, প্রতিমা সহ ট্যাবলোয় ধাক্কা ট্যাক্সির

জানা যাচ্ছে অভিযোগকারীর নাম বিভাস রায়চৌধুরী। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ নিয়ে তথাগত বাবুর কোনও মন্তব্য পাওয়া যায়নি।

কার্যত একই অভিযোগে মহাগুরু মিঠুনের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছিল। মিঠুনের বিরুদ্ধে করা এফআইআরের তদন্তের গতিপ্রকৃতি জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে আদালত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal