উৎসবের মরশুমে ফের উর্দ্ধমুখী করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৮৭ জন। যা বুধবারের তুলনায় অনেক বেশি। দেশে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ২০ হাজার ৭৩০ জন।
আরও পড়ুন: বাকি পুরসভার ভোটের আগেই নতুন কমিটি ঘোষণা রাজ্য বিজেপির, বুধবার দিল্লি যাচ্ছেন সুকান্ত
রাজ্যেও ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৭৭১ জন। এর মধ্যে কেবলমাত্র কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০৩ জন। একদিনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ জন। এরমধ্যে চিন্তা বাড়াচ্ছে পুজোর রাতে সাধারণ মানুষের চোখে পড়ার মতন ভিড়।




