Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
27 June 2026

এবার রোজভ্যালি কাণ্ডে জেরা মদন মিত্রকে, ১২ ই জুলাই তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ডাকল ইডি

সম্প্রতি শিল্পী শুভাপ্রসন্নকে জেরা করে সিবিআই

এবার রোজভ্যালি কাণ্ডে জেরা মদন মিত্রকে, ১২ ই জুলাই তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ডাকল ইডি

সারদা কাণ্ডের পর এবার রোজভ্যালি চিট ফান্ড মামলায় রাজ্যে প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করল ইডি। সোমবার ইডি দফতরে মদন মিত্রকে প্রায় ৪ ঘন্টা জেরা করা হয়। সূত্রের খবর, রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে তাঁর সম্পর্ক, আর্থিক লেনদেনের ব্যাপারে মদনকে দফায় দফায় জেরা করেন ইডি অফিসাররা। মদন মিত্রকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে ইডি সূত্রে খবর। এছাড়াও, চিট ফান্ড মামলায় তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে আগামী ১২ ই জুলাই ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে। সারদার একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শতাব্দী রায়। সে সময় সংস্থার সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, আগামী ৯ ই জুলাই ব্যবসায়ী শিবাজি পাঁজাকে সল্টলেকের সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
লোকসভা ভোটের আগে থেকেই সারদা ও রোজভ্যালি চিট ফান্ড মামলায় নতুন করে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুই চিট ফান্ড মামলাতেই একাধিক প্রভাবশালী ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে ইডি ও সিবিআই। সারদা ও রোজভ্যালি চিট ফান্ড মামলায় গত শুক্রবার শিল্পী শুভাপ্রসন্ন ও প্রাক্তন সাংসদ ও সিপিএম নেতা লক্ষণ শেঠকে দীর্ঘ সময় ধরে জেরা করে সিবিআই এবং ইডি। এই প্রেক্ষিতে সোমবার মদন মিত্রকে জেরা করা হয়। এর আগে সারদা মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। দীর্ঘ দিন জেলে ছিলেন মদন মিত্র।

আরও পড়ুন: নির্দিষ্ট সময়ের আগেই ওড়িশায় আছড়ে পড়ল ফণী, আজ বিকেল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড়-বৃষ্টি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal