Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

এগরায় বাজি কারখানায় বিস্ফোরণ; NIA তদন্তে আপত্তি নেই, জানালেন মুখ্যমন্ত্রী

এগরায় বাজি কারখানায় বিস্ফোরণ; NIA তদন্তে আপত্তি নেই, জানালেন মুখ্যমন্ত্রী

এগরায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় বিজেপি সহ রাজ্যের বিরোধীরা NIA তদন্তের দাবি তুলেছে। যা নিয়ে শোরগোল রাজ্য রাজনীতি। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এগরায় বিস্ফোরণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও জানিয়ে দিলেন NIA তদন্তে রাজ্যের কোনও আপত্তি নেই। সেই সঙ্গে তিনি এও বলেন, তবে এনআইএ তদন্তে যেন প্রকৃত দোষী ধরা পড়ে সেদিকটাও দেখতে হবে। 

বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং অহতদের পরিবারকে দেড় লক্ষ করে টাকা দেওয়া হবে বলেও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি জানান, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে স্থানীয় থানার আইসির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। 

উল্লেখ্য, মঙ্গলবার সকালে হঠাৎই ভয়ঙ্কর বিস্ফোরণ কেঁপে ওঠে এগরার খাদিকুল। স্থানীয়দের দাবি, অবৈধ বাজি কারখানাতেই এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, ঘটনাস্থলের আশেপাশেও দেহ ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। বিরোধীরা ইতিমধ্যেই এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছে।

আরও পড়ুন: আগামী ৭ দিন দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল, দেখে নিন বাতিল ট্রেনের তালিকা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal