Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 June 2026

ভোটে জিততে এয়ার স্ট্রাইকই ব্রহ্মাস্ত্র, বিজেপির প্রচার সঙ্গীতে মোদী বন্দনার পাশাপাশি বায়ুসেনার কৃতিত্বের বর্ণনা

ভোটে জিততে এয়ার স্ট্রাইকই ব্রহ্মাস্ত্র, বিজেপির প্রচার সঙ্গীতে মোদী বন্দনার পাশাপাশি বায়ুসেনার কৃতিত্বের বর্ণনা

জাতীয়তাবাদের ধুয়ো তুলে ভোট বৈতরণী পেরোতে চাইছে বিজেপি, ইতিমধ্যেই এই অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। আর সেজন্য কোনও সুযোগই হাতছাড়া করতে নারাজ ‘দ্য পার্টি উইথ আ ডিফারেন্স’। সূত্রের খবর, পাকিস্তানের বালাকোটে জৈশ-ই-মহম্মদের শিবির লক্ষ্য করে ভারতীয় বায়ুসেনার হামলাকে বিজেপির প্রচারের অন্যতম বিষয় হিসেবে গণ্য করা হচ্ছে।
সম্প্রতি পাকিস্তানের বালাকোটে জৈশ শিবির লক্ষ্য করে বিমান হামলা চালায় ভারত। মিরাজ ২০০০ সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানলেও ঠিক কত জঙ্গির মৃত্যু হয়েছে তা নিয়ে এখনও সরকারিস্তরে কোনও সংখ্যা জানানো হয়নি। কিন্তু বিজেপি নেতাদের বয়ানে তা টের পাওয়া যাচ্ছে না। কখনও অমিত শাহ, আবার কখনও দিল্লি বিজেপির নেতা মনোজ তিওয়ারি বা কর্ণাটকের ইয়েদুরাপ্পা, এয়ার স্ট্রাইককে রাজনীতির হাতিয়ার করতে চেষ্টার কসুর করছেন না গেরুয়া শিবিরের কেউই। যা দেখে অনেকেই বলতে শুরু করেছেন, দেশবাসীর মধ্যে জাতীয়তাবাদের প্লাবন তুলে ভোট বৈতরণী পেরোনই লক্ষ্য মোদী-অমিত শাহদের। যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে অপারেশন বালাকোটকে নির্বাচনী স্বার্থে ব্যবহারেও পিছপা হচ্ছে না বিজেপি। বিজেপির স্লোগান, মোদী হ্যায় তো মুমকিন হ্যায় (মোদী থাকলে সবই সম্ভব)।
গোটা ব্যাপারটিই ঠাঁই পাচ্ছে লোকসভা ভোটের প্রচারের জন্য তৈরি করা বিশেষ গানের লাইনে, বলে সূত্রের খবর। যে গানের কথা লিখেছেন প্রখ্যাত শিল্পী প্রসূণ জোশী।
এয়ার স্ট্রাইকের পর থেকেই মোদী প্রতিটি জনসভায় সন্ত্রাসবাদ রুখতে ভারত যে বধ্যপরিকর সেকথা বলে চলেছেন এবং সেই সঙ্গে নিয়ম করে মনে করিয়ে দিচ্ছেন, জঙ্গি দমনে তিনিই সর্বাপেক্ষা কার্যকরী।
পুলওয়ামার ঘটনার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় কাশ্মীরিদের উপর অত্যাচার নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্টও। বিরোধীদের অভিযোগ, বায়ুসেনার কৃতিত্বকে ভোটে জিততে কাজে লাগাচ্ছেন মোদী। কিন্তু বিরোধীদের অভিযোগ উড়িয়ে এবার ভোটে অতি-জাতীয়তাবাদের নৌকোতেই যে মোদী চাপতে চলেছেন তা পরিষ্কার।

আরও পড়ুন: ত্রিপুরায় গুণ্ডাবাহিনীর তাণ্ডবের ভিডিও প্রকাশ্যে এনে গণতন্ত্রের নমুনা দিল তৃণমূল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation