Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
23 July 2026

বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের, মার্চের শুরুতেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী

বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের, মার্চের শুরুতেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী

বিধানসভা ভোটের আগে বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী। এমনই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, মার্চ মাসের গোড়াতে রাজ্যে এসে যাবে আধাসেনা।
বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ১ মার্চ বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগেই ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে রাজ‍্যে।
১ মার্চের মধ্যে বাংলায় আসবে ২৪০ কোম্পানি বাহিনী। দ্বিতীয় দফার জন্য ১০ মার্চের মধ্যে আসবে আরও ২৪০ কোম্পানি।
বিষয়টি নিয়ে রাজ্যকে ইতিমধ্যে বার্তা পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। জানিয়েছে, কমিশনের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশন সূত্রে খবর ভোটের আগে বাহিনী নিয়োগ কোনো নতুন ব্যাপার নয়।

আরও পড়ুন: কয়লাকাণ্ডে সিবিআই দফতরে হাজিরা জ্ঞানবন্ত সিংহের, আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal