কালী পুজো-ভাইফোঁটার ছুটির সময়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দিল্লিতে তলব করা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে।
বুধবার থেকে নির্বাচন কমিশনের শুরু হওয়া বৈঠকের মূল আলোচ্যসূচি ভোটার তালিকা সংশোধন। বাংলার প্রসঙ্গ আসতেই অনুপ্রবেশ ও বিএলওদের ভিতিপ্রদর্শনের বিষয় সামনে চলে আসে। বিএলওদের ভয় দেখানোর কয়েকটি অভি়যোগ পাওয়া গিয়েছে বলে রাজ্যের তরফে স্বীকার করা হয়। বিষয়টি সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের অভিযোগ ভোটার তালিকা সংশোধনের নামে ভোটার তালিকা ম্যানুপুলেট করতে চাইছে বিজেপি। অনুপ্রবেশ নিয়ে তৃণমূলের অভিযোগ বাংলাদেশি ঢুকল কী করে। এর দায়িত্বে রয়েছে কেন্দ্র সরকার। কী করছিল বিএসএফ?
আরও পড়ুন: পেট্রোল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবারও পথে তৃণমূল




