Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

পেট্রোল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবারও পথে তৃণমূল

পেট্রোল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবারও পথে তৃণমূল

নয় দিনে আটবার দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। প্রতিবাদে মঙ্গলবারের পর বুধবারও পথে নামল তৃণমূল কংগ্রেস। গোলপার্ক থেকে রাসবিহারী পর্যন্ত তৃণমূলের মহিলা শাখা এই মিছিলের আয়োজন করে। মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্যের নেতৃত্বে চলে মিছিল।

আরও পড়ুন: মাদককাণ্ডে জামিন পেলেন বিজেপি নেতা পামেলা গোস্বামী 

এর আগে মঙ্গলবার হাজরা মোড় থেকে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা পথে নামেন। তাঁদের মিছিলের নেতৃত্ব ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। এছাড়াও ছিলেন দেবাংশু ভট্টাচার্য, তৃণাঙ্কুর ভট্টাচার্য। গান্ধীমূর্তির পাদদেশে গিয়ে এই মিছিল সম্পন্ন হয়। মিছিল থেকে সায়নী ঘোষ বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal