Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

রাজ্য পুলিশের DG বীরেন্দ্র অপসারিত, নতুন DG নীরজ নয়ন পাণ্ডে

রাজ্য পুলিশের DG বীরেন্দ্র অপসারিত, নতুন DG নীরজ নয়ন পাণ্ডে

এডিজি আইন শৃঙ্খলার পর এবার ডিজি। রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। নতুন ডিজি নীরজ নয়ন পাণ্ডে। ভোটের কোনও কাজে থাকতে পারবেন না বীরেন্দ্র।

১৯৮৭ ব্যাচের আইপিএস অফিসার নীরজনয়ন পাণ্ডে সম্ভবত বুধবারই দায়িত্ব নেবেন। কদিন আগেই জাভেদ শামিমকে ডিজি ফায়ার ব্রিগেড করে সরিয়ে দিয়েছিল কমিশন। জাভেদ ছিলেন এডিজি আইন শৃঙ্খলা। এবার সরিয়ে দেওয়া হল ডিজি বীরেন্দ্রকে।

কমিশন সূত্রে খবর, বীরেন্দ্রর বিরুদ্ধে বিরোধী দলগুলো কমিশনের কাছে তৃণমূলের প্রতি নরম মনোভাব নেওয়ার অভিযোগ করেছিল। তারই ফলশ্রুতি ডিজি বদল।

আরও পড়ুন: চলতি সপ্তাহের শেষেই কলকাতাসহ দক্ষিণবঙ্গে ফিরবে শীত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal