Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
22 June 2026

ফেসবুকে ভাগ্যদেবী ELF, ছবি শেয়ার করলেই কি কাটবে খারাপ সময়? সত্যিটা জানুন! কেন মানুষ শেয়ার করছেন এই ছবি?

ফেসবুকেই ঘুরছে তাঁর আরও কিছু সঙ্গীর ছবি

ফেসবুকে ভাগ্যদেবী ELF, ছবি শেয়ার করলেই কি কাটবে খারাপ সময়? সত্যিটা জানুন! কেন মানুষ শেয়ার করছেন এই ছবি?

লম্বা কান, বড়ো নাক, সাদা চুলের বামন আকৃতির এক বুড়ি। তাঁর মাথায় টুপি, এক হাতে ছোট পুতুল আর অন্য হাতে ঝুরি। ফেসবুক খুললেন সামনে চলে আসছে এই ছবি! ফেসবুক ছেয়ে গিয়েছে এই ছবিতে।

যিনি দেখছেন, শেয়ার করছেন এই ছবি। ইনি নাকি ভাগ্য ফেরাতে এসেছেন। এই ছবি শেয়ার করলেই ভাগ্য চলে আসবে একেবারে আপনার হাতের মুঠোয়! বলা হচ্ছে, আপনি যেমন চাইবেন, তেমন দৌড়োবে আপনার খারাপ কপাল। এক শেয়ারে আপনি নাকি লটারিও পেয়ে যেতে পারেন। করোনার মতো মারণ ভাইরাসও নাকি এক নিমেষে জব্দ হবে এই ছবি শেয়ার করলেই। এই বুড়ির আবার পরিবারও আছে। ফেসবুকেই ঘুরছে তাঁর আরও কিছু সঙ্গীর ছবি। এঁরা কারা? কোথায় থাকেন? কীভাবে এলেন ফেসবুকে? কীভাবে এই ছবি ভাগ্য ফেরাবে?

আরও পড়ুন: নাগরকপঞ্জি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসমে এফআইআর বিজেপি যুব মোর্চার

জানেন, আসলে কী এই ছবি?

এই ছবিকে বলা হয় ELF। যা নাকি ভাগ্যের উন্নতি ঘটায়। অনেকটা ফেংশুইয়ের মতো বিষয়টা। ELF শব্দের মানে হল একটা ছোট আকৃতির জীব, যার সরু কান রয়েছে এবং যার রয়েছে ম্যাজিক্যাল পাওয়ার। Elf of Luck- এর মানে হল ভাগ্য ফিরিয়ে দেবে এরকম ম্যাজিক্যাল ক্ষমতাসম্পন্ন একটি জীব। এই জীবের ফটো শেয়ার করলে আপনার ভাগ্যের উন্নতি ঘটবে।

প্রচলিত ধারণা Elf of Luck আসলে ভগবানের দূত নয়। তাঁরা ডেভিল। ডেভিল আর ইভিলের মধ্যে একটা তফাৎ আছে। ডেভিলরা আপনার মনের খারাপ সত্ত্বাকে ধ্বংস করে। আর ইভিল নিজেই শয়তান। তাই বলা হয় ডেভিলরা আসলে পরি। এই ডেভিল দমনের শক্তিই রয়েছে Elf of Luck-এর বৃদ্ধার ছবিতে।

আরও পড়ুন: ধর্ষককে মেরে ধর্ষণ রোখা যাবে না, পুরুষদের নিয়ে প্রশ্ন তুলে মৃত্যুদণ্ডের বিরোধিতা তসলিমা নাসরিনের

তবে ফেসবুকে এই ছবি শেয়ার করার হিড়িক পড়ে গিয়েছে ভাগ্য ফেরানোর আশায়। লক্ষ লক্ষ মানুষ প্রবল বিশ্বাসে এই ELF এর ছবি শেয়ার করে ভাগ্য ফেরানোর আশা করছেন।

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice