Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
3 July 2026

গণপরিবহণে জোর রাজ্যের, রাস্তায় নামতে চলেছে ৭০০ সরকারি বাস

গণপরিবহণে জোর রাজ্যের, রাস্তায় নামতে চলেছে ৭০০ সরকারি বাস

গণ পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে তৎপর হয়েছে রাজ্য পরিবহণ দফতর। শীঘ্রই রাস্তায় নামতে চলেছে প্রায় ৭০০ সরকারি বাস। এর মধ্যে প্রায় ৩০০টি নতুন বাস। সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন ডিপোয় পড়ে থাকা বা বসে যাওয়া প্রায় ৪০০টি বাস মেরামত করে নামানো হচ্ছে যাত্রী পরিষেবায়।

এই কাজের জন্য নবান্ন ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যজুড়ে সেই কাজের প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। সূত্রের খবর, জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একাধিক নতুন রুট চালু হবে। জোর তৎপরতা শুরু করেছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লুবিটিসি), সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (এসবিএসটিসি) এবং নর্থ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনে (এনবিএসটিসি)।

রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে সরকারি বাস পরিষেবায় বিশেষ অগ্রগতি হতে চলেছে। রাজ্যবাসী শীঘ্রই ২৭৫টি নতুন বাস উপহার পাবেন। সেই সঙ্গে কয়েকশো পুরনো বাসকে মেরামতির পর রং করে রাস্তায় নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন: কথা শুনছে না পুলিশ, মুখ্যমন্ত্রীকে নালিশ মন্ত্রীদের, ডিজিকে পদক্ষেপের নির্দেশ ক্ষুব্ধ মমতার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal