Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
3 July 2026

Munawar Faruqui: ‘একে কমেডি শো বলা বন্ধ করুন’, বিরিয়ানি বিতর্কে প্রণিত মোরেকে খোঁচা মুনাওয়ারের

প্রণিত মোরের স্ট্যান্ড-আপ শো-র ‘৩৭০ টাকার বিরিয়ানি’ মন্তব্য ঘিরে বিতর্কের মাঝেই সোশ্যাল মিডিয়ায় একাধিক খোঁচা মুনাওয়ার ফারুকির। ক্রাউডওয়ার্ক কমেডি নিয়েও তুললেন প্রশ্ন।

Munawar Faruqui: ‘একে কমেডি শো বলা বন্ধ করুন’, বিরিয়ানি বিতর্কে প্রণিত মোরেকে খোঁচা মুনাওয়ারের
বিরিয়ানি বিতর্কে প্রণিত মোরেকে পরোক্ষ খোঁচা মুনাওয়ার ফারুকির। ফাইল ছবি।

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: কমেডিয়ান প্রণিত মোরের স্ট্যান্ড-আপ শো ঘিরে ‘৩৭০ টাকার বিরিয়ানি’ বিতর্কের আঁচ এখনও কমেনি। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে প্রণিতকে পরোক্ষে খোঁচা দিলেন আর এক জনপ্রিয় কমেডিয়ান Munawar Faruqui। নাম না করে তিনি প্রশ্ন তুললেন ক্রাউডওয়ার্ক-নির্ভর কমেডির ধরন নিয়েই।

কী লিখলেন মুনাওয়ার

এক্স (সাবেক টুইটার)-এ পরপর কয়েকটি পোস্টে কটাক্ষের সুরে মুনাওয়ার লেখেন, সবচেয়ে দামি বিরিয়ানির খোঁজ নিতে হলে প্রণিত মোরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এর পরই তাঁর আরও মন্তব্য, কমেডিয়ানদের উচিত প্রকাশের আগে আইনজীবীদের দিয়ে ভিডিও যাচাই করিয়ে নেওয়া। তবে তিনি স্পষ্ট করেন, সব কমেডিয়ানের কথা বলছেন না, কেবল তাঁদের কথা বলছেন যাঁরা নিজে জোক না লিখে দর্শকের উপর নির্ভর করেন।

সবচেয়ে তীক্ষ্ণ মন্তব্যটি ছিল, ‘একে আর কমেডি শো বলা বন্ধ করুন’। এই একটি লাইনই কমেডির দায়বদ্ধতা ও সীমা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। পাশাপাশি আর এক কমেডিয়ান সময় রায়নার দিকেও পরোক্ষ খোঁচা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: কলকাতা বইমেলায় পকেটমার এই টলিউড অভিনেত্রী আসলে বাস্তবে কে? অবশেষে সামনে এলো তথ্য, রইলো তার আসল পরিচয়, বেরিয়ে এলো আসল সত্যি

কী নিয়ে বিতর্ক

গোটা বিতর্কের সূত্রপাত প্রণিত মোরের শো-র একটি ক্রাউডওয়ার্ক ক্লিপ থেকে। ওই ক্লিপে হিমাংশু জাংরা নামে এক দর্শক একটি ডেটের প্রসঙ্গ টেনে জানান, তিনি ৩৭০ টাকার বিরিয়ানি খাওয়ানোর পর শারীরিক ঘনিষ্ঠতার প্রত্যাশা করেছিলেন। এই মন্তব্য ঘিরেই সম্মতি ও নারীবিদ্বেষ সংক্রান্ত প্রশ্নে তীব্র সমালোচনা শুরু হয়।

সমালোচনার মুখে পড়েন প্রণিতও। অভিযোগ, ওই মন্তব্যে হাসতে থাকা প্রণিত বিষয়টিকে ‘পিক গুরুগ্রাম কনটেন্ট’ বলে আখ্যা দেন। এর পরই সামনে আসে চিকিৎসা-পড়ুয়া সেজল পাওয়ারের শবদেহ সংক্রান্ত মন্তব্যের আর একটি ভাইরাল ক্লিপ, যা বিতর্ক আরও বাড়িয়ে দেয়।

পরে প্রণিত ও সেজল, দু’জনেই প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন। তবে তাতেও সমালোচনার ঝড় থামেনি। কমেডির নামে কতটা বলা যায়, সেই সীমা নিয়ে বিতর্ক এখন সোশ্যাল মিডিয়া জুড়ে।

আরও পড়ুন: ‘দর্শক কূটকাচালি দেখতে ভালোবাসে, তাই ওরকম সিরিয়ালই তৈরি করা হয়’! নিজের মতামত জানিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি করলেন অভিনেতা ঋষি কৌশিক, মুখ খুললেন অভিনেতা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment