Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

যুবান আসার পরেও বিন্দুমাত্র ভাটা পড়েনি প্রেমে! মলদ্বীপে সমুদ্রের ধারে ঘনিষ্ঠ রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, ‘আমায় ফিরিয়ে নিয়ে চলো’, রাজের কাছে আবদার করে বসলেন শুভশ্রী

যুবান আসার পরেও বিন্দুমাত্র ভাটা পড়েনি প্রেমে! মলদ্বীপে সমুদ্রের ধারে ঘনিষ্ঠ রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, ‘আমায় ফিরিয়ে নিয়ে চলো’, রাজের কাছে আবদার করে বসলেন শুভশ্রী

পুজোর আগে আগেই সপরিবারে মলদ্বীপ বেড়াতে গিয়েছিলেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী এবং তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তাদের এই যাত্রায় সঙ্গী হয়েছিল ছোট্ট ইউভানও। সেখান থেকেই বেড়ানোর একাধিক ফটো অনুগামীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন স্বামী-স্ত্রী দুজনেই।

তবে এবার ফিরে আসার পরেও বেড়ানোর স্মৃতি ভুলতে পারছেন না শুভশ্রী। যে কারণে এখনও তিনি মলদ্বীপেই ফিরে দিতে চান বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী। ফিরে আসার পর একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছে তাকে।

পাশাপাশি এদিন ভাইরাল হয় শুভশ্রী এবং রাজের একটি ফটো। যেখানে সমুদ্রের জলের মধ্যে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করতে দেখা গিয়েছে দুজনকে। সি গ্রীন মনোকিনিতে শুভশ্রী এবং বুকখোলা সাদা শার্টের রাজকে দেখে ভীষণ খুশি দুজনের অনুগামীরা। তারা জানিয়েছেন বিয়ের তিন বছর পরেও দুজনের মধ্যে এই রোমান্স দেখে তারা আপ্লুত।

আরও পড়ুন: ‘দুহাতে তরমুজ তুলে উদ্দাম নাচ, সঙ্গে পিলে চমকানো চিৎকার’! ‘ভাইরাল হওয়ার জন্য পাগলামি’, তরমুজ বিক্রেতার কান্ড দেখে বিরক্ত নেটিজেনরা, ভাইরাল ভিডিও

বলাই বাহুল্য রাজ এবং শুভশ্রীর এই বেড়াতে যাওয়ার ফটো চরম ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাদের দেখে নেটিজেনদের একটি বড় অংশ বলছেন রাজ শুভশ্রীর প্রেম দেখলে মনে হয় যেন কোন কিশোর-কিশোরী। সন্তানের জন্মের পরেও ঠিক বিয়ের আগের মতোই প্রেম তাদের মধ্যে অটুট রয়েছে, এমনটাই মত নেট দুনিয়ার বাসিন্দাদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment