Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
1 July 2026

সিনেমা ২০০ কোটি ছুঁলেও ‘দ্যা কাশ্মীর ফাইলস’ এ অভিনয় করার জন্য অভিনেতারা ধার্য করেছেন কোটি কোটি টাকা! রইল অভিনেতাদের পারিশ্রমিক

সিনেমা ২০০ কোটি ছুঁলেও ‘দ্যা কাশ্মীর ফাইলস’ এ  অভিনয় করার জন্য অভিনেতারা ধার্য করেছেন কোটি কোটি টাকা! রইল অভিনেতাদের পারিশ্রমিক

যতদিন এগোচ্ছে ‘দ্যা কাশ্মীর ফাইলস’ এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বলিউডের প্রথম কোন ছবি মুক্তির ২ সপ্তাহ পর্যন্ত জনপ্রিয়। আর শুধু জনপ্রিয় বললে ভুল হবে ২০০ কোটির ব্যবসা ছুঁয়েছে বিবেক অগ্নিহোত্রীর এই ছবির। ছবিতে অভিনয় করেছেন বলিউডের অনেক বর্ষীয়ান অভিনেতারা, যেমন মিঠুন চক্রবর্তী অনুপম খের, পল্লবী যোশী সহ আরো অনেকে।

১৯৯০ সালে ঘটে যাওয়া কাশ্মীরি পণ্ডিতদের সাথে অন্যায় অত্যাচার এর উপর সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। ছবি মুক্তির সময় থেকেই অনেক সমালোচনা বাধা-বিপত্তির এসেছে কিন্তু শেষ অবধি ছবি বাজিমাত করেছে বক্সঅফিসে। আজ আলোচনা করব এই ছবির অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে।

এই ছবিতে অভিনয় করার জন্য অনুপম খের ধার্য করেছেন এক কোটি টাকা এবং মিঠুন চক্রবর্তী নিয়েছেন দেড় কোটি টাকা পারিশ্রমিক। অভিনেত্রী পল্লবী যোশী নিয়েছেন ৭০ লক্ষ টাকা। এবং বাকি অভিনেতা-অভিনেত্রীরা 50 লক্ষের মধ্যেই পারিশ্রমিক নিয়েছেন ছবিতে অগ্নিহোত্রী পরিচালনার জন্য এক কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।

আরও পড়ুন: দারুন অভিনয়ের সাথে অসাধারণ গানও গাইতেন সুপারস্টার অভিষেক চ্যাটার্জী! মৃত্যুর আগে শেষবার মঞ্চে উঠে দুর্দান্ত গান গেয়েছিলেন অভিষেক, ভাইরাল হলো অভিনেতার পুরনো ভিডিও

এই ছবি নিয়ে বিতর্ক শেষ নেই বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা প্রশংসা করলেও বেশীরভাগ অভিনেতা-অভিনেত্রীকে এই ছবি নিয়ে কথা বলতে শোনা যায়নি। অনেকেই এড়িয়ে গিয়েছেন এই ছবিকে। তার কারণ এখনও স্পষ্ট না হলেও দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় ছবি হিসেবে ধরা দিয়েছে বিবেক অগ্নিহোত্রীর কাশ্মীর ফাইলস। সিনেমা হলে রমরমিয়ে চলছে এখনো পর্যন্ত।

এছাড়া একই সপ্তাহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘বাচ্চান পান্ডে’। কিন্তু এই ছবির জনপ্রিয়তা কাশ্মীর ফাইলসের পাশে এই ছবির জনপ্রিয়তা একদমই কম। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অক্ষয় কুমার কে অভিনয় করতে দেখা গিয়েছে। অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করতে দেখতে পাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন কে।

আরও পড়ুন: বিয়ের দিন আন্দোলনের গান! সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড মোহর ধারাবাহিক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment