Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

সাইবার প্রতারণার ফাঁদে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, ১ লক্ষ টাকা খুইয়ে পুলিশে অভিযোগ দায়ের

তদন্ত শুরু করেছে পুলিশ, এখনও অধরা অভিযুক্তরা

সাইবার প্রতারণার ফাঁদে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, ১ লক্ষ টাকা খুইয়ে পুলিশে অভিযোগ দায়ের

সাইবার প্রতারণার শিকার এবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। বন্ধুর ইমেল অ্যাকাউন্ট হ্যাক করে তাঁর কাছ থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, এই মর্মে শনিবার দক্ষিণ দিল্লির মালব্য নগর থানায় অভিযোগ জানান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আর এম লোধা। সাইবার সেলেও অভিযোগ দায়ের করেছেন তিনি।
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির অভিযোগ, কয়েকদিন আগে তাঁর বন্ধু তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি পি সিংহের একটি ই-মেল পান। সেখানে লেখা ছিল, এক আত্মীয়ের চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা জরুরি প্রয়োজন অবসরপ্রাপ্ত বিচারপতি বিপি সিংহের। এই মেল পাওয়ার পর তড়িঘড়ি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তাঁর বন্ধুকে ফোন করেন, কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি বলে পুলিশকে জানিয়েছেন তিনি। এরপর তিনি ই-মেলের মাধ্যমে অবসরপ্রাপ্ত বিচারপতি বি পি সিংহের কাছে জানতে চান, কার কী হয়েছে? অবসরপ্রাপ্ত বিচারপতি বি পি সিংহের ইমেল অ্যাকাউন্ট থেকে উত্তর আসে, তাঁর এক আত্মীয় লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়ায় আক্রান্ত। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি লোধা যেন তাড়াতাড়ি চিকিৎসকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ টাকা পাঠিয়ে দেন। এরপর আর দেরি না করে, ই-মেলে উল্লেখিত দীনেশ বলি নামে এক ব্যক্তিকে অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে দু’দফায় মোট এক লক্ষ টাকা পাঠান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। কিন্তু এর কিছুক্ষণ বাদেই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি লোধা বুঝতে পারেন তাঁর বন্ধুর ইমেল অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: এনআরসিতে আপত্তি কোথায়? মেঙ্গালুরুতে বিরোধীদের প্রশ্ন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation