Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
23 June 2026

অবিকল রশ্মিকা মন্দানার মতোই ‘সামি সামি’ গানে উদ্দাম নাচ পিলুর, দর্শকদের কাছ থেকে প্রশংসা পেলেন মেঘা দাঁ, ভাইরাল ভিডিও

অবিকল রশ্মিকা মন্দানার মতোই ‘সামি সামি’ গানে উদ্দাম নাচ পিলুর, দর্শকদের কাছ থেকে প্রশংসা পেলেন মেঘা দাঁ, ভাইরাল ভিডিও

টিআরপি তালিকার দৌড়ে বেশ কিছু ধারাবাহিক পিছিয়ে পড়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যে। তার পরিবর্তে শুরু হয়েছে নতুন কিছু ধারাবাহিক। একেবারে নতুন গল্প নিয়ে শুরু হয়েছে ধারাবাহিক গুলি তেমনই একটি ধারাবাহিক হলো পিলু। ধারাবাহিকেই কেন্দ্রীয় চরিত্র পিলুর ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি ডান্স বাংলা ডান্স খ্যাত মেঘা দাঁ কে। প্রথমবার অভিনয় জগতে প্রবেশ করেই নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে পেরেছে মেঘা, পেয়েছে অসংখ্য মানুষের ভালোবাসা।

আমরা সকলেই জানি মেঘা একজন নৃত্য শিল্পী। নাচ তার পেশা নেশা দুটোই। সম্প্রতি জি বাংলার অফিশিয়াল পেজ থেকে মেঘার এই রিল ভিডিও শেয়ার করা হয়েছে। বর্তমানে পুষ্প ছবির সমস্ত গান ডায়লগ ট্রেন্ডিং এ রয়েছে সেরকমই ট্রেন্টিং এ রয়েছে সামি সামি গান টা।

এই গানের সঙ্গেই ভিডিওতে নাচতে দেখা গিয়েছে মেঘাকে। লাল হলুদ শাড়ি পড়ে অবিকল রেশমিকার মতনই নাচ করল মেঘা। কখনও বাঁশের সাঁকোয় আবার কখনও বা নদীর পাড়ে কোমর দুলিয়েছেন দর্শকের ‘পিলু’। তার নাচ সকল দর্শকের কাছেই প্রশংসাযোগ্য ছিল।

আরও পড়ুন: Kiara Advani Rahul Mishra: কালো পোশাকে হিরের দ্যুতি, রাহুল মিশ্রের ফ্যাশন শোয়ে শো-স্টপার কিয়ারা আদভানি ও করণ জোহর

ডান্স বাংলা ডান্সের মঞ্চ হোক বা ধারাবাহিকে অভিনয় সমস্ত জায়গাতেই ভালোবাসা পেয়েছে মেঘা। সকলেই তার নাচের প্রশংসা করেছে। কমেন্ট বক্সে অনেকেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বর্তমানে পিলু ধারাবাহিক কেও দেখা দিয়েছে নানান রকম টুইস্ট। ধারাবাহিকের গল্প কোন দিকে মোড় নেয় তার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় ঠিক সন্ধ্যে সাড়ে ছটায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment