Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 July 2026

দর্শকদের প্রিয় নিপা ও ধারা বাদ দুজনেই! এক অন্য অভিনেত্রীর সাথে একান্তে সময় কাটাতে দেখা গেল পর্দার ‘রুদ্র দা’কে, রেগে গেলো মিঠাই ধারাবাহিকের অনুরাগীরা, তুমুল ভাইরাল ছবি

দর্শকদের প্রিয় নিপা ও ধারা বাদ দুজনেই! এক অন্য অভিনেত্রীর সাথে একান্তে সময় কাটাতে দেখা গেল পর্দার ‘রুদ্র দা’কে, রেগে গেলো মিঠাই ধারাবাহিকের অনুরাগীরা, তুমুল ভাইরাল ছবি

টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে সব থেকে বেশি জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মিঠাই’। জি বাংলায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিকটি, তা অজানা নয় কারোরই। সিরিয়ালপ্রেমী অথচ ‘মিঠাই’ দেখেন না তেমন দর্শক হয়তো আতশকাঁচ দিয়ে খুঁজলেও মেলা ভার। সম্প্রতি এই ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থের বন্ধু রুদ্রর চরিত্রে অভিনয় করছেন ফাহিম মির্জা।

এই মুহূর্তে ধারাবাহিকে রুদ্র ধারা ও নিপার মাঝে আটকে পড়েছেন। তবে ধারা কিংবা নিপা নয় এক অন্য অভিনেত্রীর সাথেই সময় কাটাতে দেখা গেল ফাহিমকে। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন অভিনেতা।

‘মিঠাই’ ধারাবাহিকে মোদক বাড়ির ছোট মেয়ে নিপা রুদ্র দা বলতে অজ্ঞান। তবে ধারাবাহিকে নিপার এই হাবভাবে বেশ অস্বস্তিতে পড়ে ‘রুডি বয়’। তবে নিপা তাকে পছন্দ করলেও সে পছন্দ করে মোদক বাড়ির জামাই রাজিব ও রাতুলের বোন ধারাকে। ‘মিঠাই’ ধারাবাহিকে রুদ্র দা’র চরিত্রে অভিনয় করে দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন ফাহিম। এর আগে ‘রাণী রাসমণি’ ধারাবাহিকে রাজা রামমোহন রায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল ফাহিমকে।

আরও পড়ুন: “এই রাত তোমার আমার” সঙ্গীতের রাতে রোম্যান্টিক নাচে নেটিজেনদের নজর কাড়লেন গৌরব-দেবলীনা

তবে সম্প্রতি এক রেস্তোরাঁয় টেলিভিশন পর্দার অন্য এক জনপ্রিয় অভিনেত্রীর সাথে সময় কাটাতে দেখা গিয়েছে পর্দার রুডি বয়কে। তিনি দিয়া চক্রবর্তী। ‘রাণী রাসমণি’ ধারাবাহিকে এই অভিনেত্রী রাণীমার বড় মেয়ে পদ্ম’র চরিত্রে অভিনয় করেন। খুব সম্ভবত এই ধারাবাহিক সূত্রেই তাদের আলাপ। তবে তারা একে অপরের সাথে কোনো সম্পর্কে জড়িয়েছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য মেলেনি। সম্প্রতি ফাহিম নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় এই ছবি শেয়ার করেছেন, যা এই মুহূর্তে তাদের অনুরাগীদের মধ্যে ভাইরাল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Uncategorized