Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

‘একটু শরীরচর্চা করুন’! ছোট্ট কালো পোশাকে হিন্দি আইটেম গানে নেচে তীব্র সমালোচনার সম্মুখীন হলেন ‘লক্ষ্মীকাকিমা’ অপরাজিতা আঢ্য, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

‘একটু শরীরচর্চা করুন’! ছোট্ট কালো পোশাকে হিন্দি আইটেম গানে নেচে তীব্র সমালোচনার সম্মুখীন হলেন ‘লক্ষ্মীকাকিমা’ অপরাজিতা আঢ্য, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি।পাশাপাশি তার অনুগামী সংখ্যাও নেহাত কম নয়। দীর্ঘদিন পর জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় তাকে ফিরে আসতে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন তার অনুগামীরা। কিন্তু তার মধ্যেই এবার হিন্দি গানে নেচে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হলো জনপ্রিয় টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে।

প্রসঙ্গত চেহারা ভারী হলেও অভিনেত্রীর নাচ দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। অপরাজিতা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি মনে করেন ভারী চেহারা কখনো নাচের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। বরং নাচ সকলের জন্য এমন কথাই বিভিন্ন সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছে তাকে। কিন্তু এবার কালো পোশাক পরে বলিউডের হিন্দি গানে নেচে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হল তাকে।

এদিন কমেন্টের মাধ্যমে অনেকেই জানিয়েছেন অভিনেত্রীর উচিত জিমে গিয়ে শরীরচর্চা করা। কারণ ভারী শরীরে তার নাচ দেখতে মোটেও ভালো লাগছে না এমনটাই দাবি তাদের। তবে পাল্টা আসরে নেমেছেন অভিনেত্রীর অনুগামীরা। তারা জানিয়েছেন অভিনয়ের মতো নাচেও অত্যন্ত দক্ষ অপরাজিতা। যে কারণে ভারী চেহারা হলেও তার নাচ দেখতে অসাধারণ লাগে তাদের। এদিন কমেন্টের মাধ্যমে অভিনেত্রীকে উৎসাহ দিয়ে তারা জানিয়েছেন নেট দুনিয়ার সমালোচনায় গুরুত্ব না দিতে।

আরও পড়ুন: ‘ইউনিক আলুপোস্তর পর এবার লাল শাক’! স্বল্প-বসনা ভাইরাল সুন্দরীরা আবার ইউটিউবে ফিরে এলেন নতুন রান্নার রেসিপি নিয়ে, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment