বহরমপুর থানায় বিস্ফোরণে এক পুলিশ কর্মী সহ ৩ জন জখম হলেন। সোমবার দুপুরে থানার দোতলায় মালখানার ভিতরে এই বিস্ফোরণ হয়। আহত হন এক এসআই, এক সিভিক ভলান্টিয়ার ও একজন ভিলেজ পুলিশ। আহত পুলিশকর্মীদের ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে।
আরও পড়ুন: গ্যালিফ সাহেব ছিলেন টোল কালেক্টর। গ্যালিফ স্ট্রিট এখন মাছ, কুকুর, খরগোশ, পাখি, ফুলের শখের হাট
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থানার দোতলায় মালখানা পরিস্কার করার কাজ চলছিল। সেইসময় হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো থানা। আহত হন চার পুলিশকর্মী। পুলিশের দাবি, মালখানায় রাখা মোবাইলের টাওয়ারের পুরনো ব্যাটারি ফেটেই এই বিস্ফোরণ ঘটেছে৷ ঘটনাস্থলে গিয়ে পৌঁছান মুর্শিদাবাদের শীর্ষ পুলিশ আধিকারিক সহ জেলার সিআইডি কর্তারা। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। বহরমপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি বেশ কিছু চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার হয়েছিল। যেগুলি ওই মালখানায় রাখা হয়েছিল। সেখান থেকেই বিস্ফোরণ হয়। এদিন বিস্ফোরণের পরই মালখানায় আগুন ধরে যায়৷ আগুন নেভাতে আসে দমকলের একটি ইঞ্জিন৷