Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
27 July 2026

দিল্লিতে লাল কেল্লার কাছে বিস্ফোরণ, মৃত ৮, জখম বহু

দিল্লিতে লাল কেল্লার কাছে বিস্ফোরণ, মৃত ৮, জখম বহু

সোমবার সন্ধ্যায় রাজধানীর লাল কেল্লার কাছে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। একাধিক গাড়িতে আগুন ধরে যায়। মৃত্যু হয়েছে ৮ জনের। গুরুতর জখম বেশ কয়েকজন।
সোমবার সন্ধ্যা ৭ টা নাগাদ লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে ঘটনাটি ঘটে। সেখানে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। আশেপাশে থাকা আরও বেশ কয়েকটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য লাল কেল্লা মেট্রোর সামনে বিস্ফোরণের পরে রাস্তায় ছড়িয়ে পড়ে দেহাংশ। ভস্মীভূত হয়ে যায় একাধিক যানবাহন।
১৫ জনকে জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এলএনজেপি হাসপাতালে। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় ৮ জনের মৃত্যু হয়। বাকি আহতদের অবস্থাও আশঙ্কাজনক। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক পদ বাতিল হতে পারে, রাজ্যপালের কাছে রিপোর্ট পেশ নির্বাচন কমিশনের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation