Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

চোখে চশমা, তেল দিয়ে পাতানো চুল! টলিউড নায়কের ছোট বেলার ছবি দেখে অবাক স্বয়ং উত্তমকুমারের নাতি, বলুন তো কে? ভাইরাল ছবি

চোখে চশমা, তেল দিয়ে পাতানো চুল! টলিউড নায়কের ছোট বেলার ছবি দেখে অবাক স্বয়ং উত্তমকুমারের নাতি, বলুন তো কে? ভাইরাল ছবি

টলিউডের সঙ্গে যুক্ত অভিনেতা এবং অভিনেত্রীরা মাঝেমধ্যেই নিজেদের পুরনো ফটো পোস্ট করে অনুগামীদের চমকে দিয়ে থাকেন। কারণ তাদের এতটাই পরিবর্তন দৃশ্যমান হয় যে পুরনো ফটো দেখে অনেক ক্ষেত্রেই অনুগামীরা চিনতে পারেন না তাদেরকে। তবে এবার পুরনো ফটো পোস্ট করে স্বয়ং উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কে চমকে দিতে দেখা যায় টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে।

প্রসঙ্গত এদিন স্কুলের ইউনিফর্ম পরা এবং চোখে চশমা দেওয়া একটি ফটো পোস্ট করেছিলেন অভিনেতা। ক্যাপশন এর মাধ্যমে জানিয়েছিলেন খুব সম্ভবত ক্লাস এইটে পড়তেন তিনি সে সময়। ছবিতে নায়কোচিত ভঙ্গিতে অঙ্কুশকে গ্রিলের উপর পা তুলে রাখতে দেখা গিয়েছে। বলাই বাহুল্য তাকে দেখে চিনতে পারা বেশ কঠিন হয়ে উঠেছে অনুগামীদের পক্ষে। সে কারণেই গৌরব চট্টোপাধ্যায় কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন তিনি মোটেও চিনতে পারেননি অঙ্কুশকে।

প্রসঙ্গত গত বছর বেশ কিছু কাজ মুক্তি পেয়েছে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার। তার মধ্যে রয়েছে ‘ম্যাজিক’। যেখানে প্রথমবার বাস্তবের প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে তাকে। আগামীতেও রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট তার হাতে। তার মধ্যে রয়েছে ‘লাভ ম্যারেজ’ আর ‘মন খারাপ’ও।

আরও পড়ুন: ক্ষীর খাব না, মিষ্টি তৈরিও করব না! অরিয়ানের জামিনের জন্য পণ নিলেন মা গৌরী! ছেলে দীপাবলির আগেই বাড়ি ফিরবে আশাবাদী গৌরী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment