Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
3 July 2026

বিয়ের দিন মণ্ডপ ছেড়ে পালিয়ে গেল বউ! দাদার বিয়ে হতে দেবে না ভাই, ষ্টার জলসার সিরিয়াল গাঁটছড়া ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও তুমুল ভাইরাল

বিয়ের দিন মণ্ডপ ছেড়ে পালিয়ে গেল বউ! দাদার বিয়ে হতে দেবে না ভাই, ষ্টার জলসার সিরিয়াল গাঁটছড়া ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও তুমুল ভাইরাল

সম্প্রতি স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গাঁটছাড়া। ধারাবাহিক শুরুর প্রথম সপ্তাহেই এই ধারাবাহিক TRP তালিকাতেও প্রথম ৫ এর মধ্যে স্থান করে নিয়েছে। ধারাবাহিকে তিন বোন এবং অন্য পরিবারের তিন ভাইয়ের গল্প জুড়ে কাহিনী এগোবে সামনের দিকে। ধারাবাহিকে ভট্টাচার্য্য বাড়ির বড় মেয়েটি দ্যুতির প্রেমে হাবুডুবু খাচ্ছে সিংহ রায় বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান সিংহ রায়।

দ্যুতির তবে মেজ বোন খড়ির ঋদ্ধিমান সিংহ রায় কে মোটেই পছন্দ নয়। তার মত অনুযায়ী ঋদ্ধিমান একজন বদমেজাজী অভদ্র ব্যক্তি গরীবের সম্মান করতে জানেনা তাই ব্যক্তিগতভাবে খড়ি একেবারেই পছন্দ করেন না। কিন্তু ধারাবাহিকের গল্প অনুসারে বোঝা যাচ্ছে যে ঋদ্ধিমান এবং খড়ি একে অপরের সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধা পড়বে।

নানা টুইস্টার মধ্যে থেকে গল্প এগোতে থাকে। মঙ্গলবার সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও। সিংহ রায় বাড়িতে ঋদ্ধিমান এর জন্য দ্যুটিকে পছন্দ করেছেন সকলে। ঋদ্ধিমানও প্রথম কোন মেয়েকে দেখে নিজের জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেছে। কিন্তু ঋদ্ধিমান এর ছোট ভাই সবসময় দাদার পছন্দের জিনিস কেড়ে নিতে অভ্যস্ত। তাই এবার দ্যুতিকে কেড়ে নেওয়ার জন্য নানারকম চালাকি সে করেছে।

আরও পড়ুন: উঁকি দিচ্ছে বডি কার্ভ, বাথরুম সেলফিতে নজর কাড়লেন এষা গুপ্তা

যথারীতি ঋদ্ধিমান এবং দ্যুতি প্রথম আলাপ নষ্ট করতে সক্ষম হয়েছে সে। সম্প্রতি নতুন প্রমো ভিডিওতে দেখানো হচ্ছে যে বিয়ের দিন গায়ে হলুদের পর বিয়ের মন্ডপ ছেড়ে রাহুলের সঙ্গে পালায় দ্যুতি। এবং পরিবারের মান-সম্মান ডুবে যাবে দেখে খড়ির মা গলায় দড়ি দিতে যায় এবং সেই অবস্থায় সকলেই তার মাকে আটকানোর চেষ্টা করে কিন্তু খড়ির মা খড়িকে জানিয়ে দেয় যে যদি খড়ি ঋদ্ধিমান সিংহ রায় সঙ্গে বিয়ে না করে তাহলে সে তার মায়ের মরা মুখ দেখবে। এবারে এই পরিস্থিতিতে কি করবে খড়ি? নিজের অপছন্দের মানুষকে কি বিয়ে করতে রাজি হবে সে আগামী দিনের সেই সমস্ত কিছু দেখা যাবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment