Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

করোনা সংক্রমিত হয়ে প্রয়াত সাংবাদিক অঞ্জন ব্যানার্জি

করোনা সংক্রমিত হয়ে প্রয়াত সাংবাদিক অঞ্জন ব্যানার্জি

করোনায় কেড়ে নিল আরও এক সাংবাদিকের প্রাণ। ৩৩ বছরের সাংবাদিক-জীবনে ইতি। মৃত্যু হল বিশিষ্ট সাংবাদিক অঞ্জন ব্যানার্জির। বয়স হয়েছিল ৫৬ বছর।

মে মাসের শুরুতে তাঁর করোনা পজিটিভ হয়। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছিল। এরপর সম্পূর্ণ সুস্থ হয়ে সেখান থেকে বাড়িও ফিরে এসেছিলেন। কিন্তু দিনকয়েকের মধ্যেই ফের অসুস্থ হন। আবারও ভর্তি করা হয় সেই হাসপাতালে। এবার আর বাড়ি ফেরা হল না কৃতী সাংবাদিকের। রবিবার রাত সাড়ে ৯ টা নাগাদ মৃত্যু হয় তাঁর।

অঞ্জন ব্যানার্জির চাকরি জীবনের সূচনা আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক হিসাবে। আনন্দবাজারের দিল্লি ব্যুরোর সঙ্গে কাজ করেছেন। সেখান থেকে চলে যান ই-টিভি, আকাশ বাংলা। এর পর ২৪ ঘণ্টার সঙ্গে যুক্ত হন। দীর্ঘ সময় সেখানে কাটিয়ে অঞ্জন দায়িত্ব নেন আনন্দবাজার ডিজিটালের সম্পাদনার।

আরও পড়ুন: দুর্গাপুজোর বিধিনিষেধ নিয়ে ফেক নিউজ ছড়িয়ে গ্রেফতার ২, ভুয়ো মেসেজ, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে ৫ মাসে ধৃত ২৫৯

ফের টেলিভিশনে প্রত্যাবর্তন। আনন্দবাজার ডিজিটাল ছেড়ে প্রথমে টিভি নাইন এবং তারপর জি ২৪ ঘণ্টার এডিটরের দায়িত্ব কাঁধে তুলে নেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal