ফের শহরে জাল নোট উদ্ধার। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে বউবাজার থানা এলাকার অনুকূল চন্দ্র স্ট্রিট থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে এসটিএফ। উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট। কলকাতা পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নোটগুলি ২ হাজার ও ৫০০ টাকার। সবমিলিয়ে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকার জাল নোট।
আরও পড়ুন: সরছে নিম্নচাপ, বাঙালিকে স্বস্তি দিয়ে অষ্টমী থেকেই রোদ ঝলমলে আকাশ, জানাচ্ছে হাওয়া অফিস
মঙ্গলবার ওই এলাকায় জাল নোট দিয়ে জিনিসপত্র কেনাকাটার সময় পুলিশ গ্রেফতার করে বিহারের মুজফফরপুরের বাসিন্দা বছর ৩৪-এর বিনোদকুমার যাদবকে। উদ্ধার হয় ৫ লক্ষ টাকার জাল নোট। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি বিভিন্ন জিনিসপত্র কেনাকাটার মাধ্যমে জাল নোটগুলি ছড়িয়ে দিচ্ছিল। পুলিশ সেই খবর পেয়েই অভিযান চালায়। ধৃতকে আদালতে পেশ করা হয়েছে।




