দোলের দিন কলকাতা শহরের পাঁচতারা হোটেল জে ডাবলিউ ম্যারিয়েটে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ওই হোটেলের ২৩ তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। দমকল কর্মীদের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
হোটেলের ২৩ তলায় সার্ভার রুম। সার্ভার রুমেই আগুন লাগে প্রথম। হোটেল কর্মীরা খবর দেয় দমকলে। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করে। হোটেলের ২১ এবং ২২ তলা পুরো খালি করে দেওয়া হয়।
উল্লেখ্য, এদিন দোল উপলক্ষ্যে শহরের এই পাঁচতারা হোটেলে অনুষ্ঠান চলছিল। আগুন আতঙ্কের জেরে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান। দমকল কর্মীরা প্রাথমিক অনুমান, সার্ভার রুমে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
আরও পড়ুন: শনিবার মেদিনীপুর জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী; এগরা হয়ে যোগ দেবেন অভিষেকের জনসংযোগ কর্মসূচিতে
অন্যদিকে সোমবার ঢাকুরিয়ার দক্ষিণাপন শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দক্ষিণাপনের একটি শাড়ির দোকানে আগুন লাগে। দোকানের ভেতর কোনও দাহ্য পদার্থ থেকে আগুন লেগে যায়। কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।




