রাজ্যস্তরের বৈঠকের দিনই মন্ত্রী সভায় রদবদল করল শাসক দল। পরিবহন দপ্তরের পাশপাশি পুর ও নগরোন্নয়ন দপ্তর ফিরে পেলেন ফিরহাদ হাকিম। সেই সঙ্গে আবাসন মন্ত্রীও তিনি। এতদিন পুর ও নগরোন্নয়নের দায়িত্বে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তাঁকে অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বেপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে।
আরও পড়ুন: রহস্যময় তিব্বত নিয়ে ৯৪ বছরে বয়সেও গবেষণায় অক্লান্ত অধ্যাপক সুনীতি কুমার পাঠক।
এদিকে, নতুন রাজ্য কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গলবার নজরুল মঞ্চে বৈঠকে বসছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ঘাসফুল শিবির সূত্রে খবর, আজ দুপুর ১ টা থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসছেন। জানা গিয়েছে, রাজ্যস্তরের কমিটিতেও বেশকিছু রদবদল করা হতে পারে। কয়েকটি জেলায় জেলা সভাপতির পদের বদল হতে পারে। সেই সঙ্গে তৃণমূলের ছাত্র সংগঠনেও একাধিক পরিবর্তন করা হতে পারে। পাশপাশি নতুন রাজ্য কমিটিতেও বেশ কিছু পুরোনো মুখ আনা হতে পারে বলে খবর।




