Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

প্রয়াত পরিচালক গৌতম হালদার; পরিচালনা করেছিলেন বিদ্যা বালানের প্রথম ছবি 

প্রয়াত পরিচালক গৌতম হালদার; পরিচালনা করেছিলেন বিদ্যা বালানের প্রথম ছবি 

বাংলা সংস্কৃতি জগৎ-এ শোকের ছায়া। প্রয়াত পরিচালক ও নাট্যব্যক্তিত্ব গৌতম হালদার। পরিবার সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসররকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তাঁর প্রথম পরিচালিত ছবি ‘ভালো থেকো’। অভিনেত্রী বিদ্যা বালন ‘ভালো থেকো’ ছবি দিয়েই সিনে দুনিয়ায় পা রাখেন। বিদ্যা বালন ছাড়াও ছবিতে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্য়ায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদার সহ একগুচ্ছ তারকা। 

সিনেমার পাশাপশি বাংলা থিয়েটারেও অত্যন্ত পরিচিত মুখ ছিলেন গৌতম হালদার। নাটক পরিচালনার পাশাপশি অভিনয়ও করতেন। তাঁর পরিচালিত রক্তকরবী নাটকটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। 

আরও পড়ুন: ‘শাহরুখ বায়োপিকে আমার চরিত্রে অভিনয় করতে চাইলে বারণ করে দেব’! দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলীর বিতর্কিত মন্তব্যে বেজায় ক্ষুব্ধ শাহরুখ খানের অনুগামীরা, তুমুল ভাইরাল ভিডিও

পরিচালকের অকাল প্রায়ণে শোকের ছায়া সাংস্কৃতিক মহলে। সহকর্মী এবং শিল্পীরা শোক প্রকাশ করেছেন। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment