Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
3 July 2026

‘বিশেষ ভূমিকায়’ আইপিএলে ফিরছেন সৌরভ; কোন পদে প্রাক্তন বোর্ড সভাপতি 

‘বিশেষ ভূমিকায়’ আইপিএলে ফিরছেন সৌরভ; কোন পদে প্রাক্তন বোর্ড সভাপতি 

গত বছর অক্টবর মাসে বোর্ড সভাপতির দায়িত্ব থেকে সরেছেন। নতুন বছরে ক্রিকেটে ফিরলেন সৌরভ গাঙ্গুলি। এবার আইপিএলে দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে ফিরছেন প্রাক্তন বোর্ড সভাপতি। ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটলসের অধিনায়ক, রিকি পন্টিং কোচ। এবার সেই দলেই দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে। 

যদিও এই প্রথম নয়, এর আগেও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কাজ করেছেন সৌরভ গাঙ্গুলি। ২০১৯ সালে দিল্লি ক্যাপিটলসের মেন্টর ছিলেন তিনি। এর পর বোর্ড সভাপতির দায়িত্ব পাওয়ার পর মেন্টর পদ ছাড়তে হয় তাঁকে। চলতি মরশুমে দলকে আরও শক্তিশালী করতে রিকি পন্টিংয়ের সঙ্গে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে জুড়ে দিতে চাইছে দিল্লি ক্যাপিটলসের কর্তারা। আগেও এই দলের সঙ্গে কাজ করায় সৌরভের অভিজ্ঞতা দলকে শক্তিশালী করতে কাজে দেবে, এমনটাই মত দিল্লি ক্যাপিটলসের কর্তাদের। 

সংবাদ সংস্থার তরফে জানা গিয়েছে, বোর্ডের দায়িত্ব ছাড়ার পরেই সৌরভের সঙ্গে দিল্লি ক্যাপিটলসের কর্তারা যোগাযোগ করেন। দলের এক কর্তার কথায়, ওঁর সঙ্গে আমরা আগেও কাজ করেছে। তাই সৌরভের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। আশা করেছিলাম, উনি যদি আইপিএলের কোনও দলের সঙ্গে কাজ করতে চান, তাহলে সবার আগে আমাদের দলের সঙ্গেই করবেন। 

আরও পড়ুন: আজ ইস্টবেঙ্গল-পিয়ারলেস ম্যাচ, লাল-হলুদ শিবিরের সবচেয়ে বড় চিন্তা ক্রোমা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports