Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদান, পদ্মভূষণ পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য 

সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদান, পদ্মভূষণ পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য 

পদ্মভূষণ সম্মান পাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে। এছাড়াও অভিনেতা ভিক্টর ব্যানার্জিও পাচ্ছেন পদ্মভূষণ। 

প্রজাতন্ত্র দিবসের রীতি অনুযায়ী মঙ্গলবার পদ্মভূষণ প্রাপকদের নাম প্রকাশ করা হয়। এবছর পদ্মভূষণ প্রাপকদের তালিকায় রয়েছেন, সত্যনারায়ণ নাদেলা এবং গুগলের সিইএ সুন্দর পিচাই। এছাড়াও পদ্মভূষণ পাচ্ছেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালার বাবা সাইরাস পুনাওয়ালা। 

মরণোত্তর পদ্মভূষণ সম্মানে সম্মানিত হচ্ছেন, প্রায়ত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহ এবং রাধেশ্যাম খেমকা। 

আরও পড়ুন: দৃষ্টান্ত: সন্তান প্রসবের একদিন আগে দেশে প্রথম করোনা টেস্টিং কিট তৈরির কাজ শেষ করলেন ভাইরোলজিস্ট মিনাল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation