Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

খুলে গেল রংপু দ্বার, খুশির হাওয়া পর্যটন শিল্পে

খুলে গেল রংপু দ্বার, খুশির হাওয়া পর্যটন শিল্পে

খুলে গেল সিকিমের রংপু দ্বার। দেশে এখন করোনা গ্রাফ নিম্নমুখি। তাই খুলে দেওয়া হয়েছে সিকিমের রংপু দ্বার।সিকিমের বাসিন্দাদের একটা বড় অংশ পর্যটন ব্যবসায়ের সঙ্গে জড়িত। তাই খুশির হাওয়া সিকিমের ব্যবসায়ী মহলে।

কোভিডের জন্য এতদিন সিকিমের সঙ্গে সড়ক পথে বাংলার যোগাযোগ ব্যবস্থা ছিল না। আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ ছাড়া সিকিমে ঢোকা যেত না।

তবে এখন দেশ জুড়ে করোনা সংক্রমণের হার নিম্নগামী। তাই যোগাযোগের জন্য খুলে গেল রংপু দ্বার। এই বছর তুষারপাত হয়েছে সিকিমে। বরফ দেখতে প্রচুর মানুষের ভিড় জমিয়েছিল সিকিমে। কিন্তু কোভিডের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে এতদিন সেই দৃশ্য থেকে বঞ্চিত ছিল পর্যটকরা। এবার রংপু দ্বার খুলে যাওয়ায় পর্যটন ব্যবস্থায় উন্নতি হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ফের নজির বাংলার, দুই প্রকল্পের জন্য বিশেষ সম্মান পেল রাজ্য সরকার 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal