Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
15 July 2026

আটদিনে সাতবার দাম বৃদ্ধি জ্বালানির, রাজধানীতে দামে সেঞ্চুরি করল পেট্রোল

আটদিনে সাতবার দাম বৃদ্ধি জ্বালানির, রাজধানীতে দামে সেঞ্চুরি করল পেট্রোল

আটদিনে সাতবার  দাম বাড়ল জ্বালানির।  মঙ্গলবারও কলকাতায়  ৮৩ পয়সা বাড়ল পেট্রোল ও ৭০ পয়সা বাড়ল ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৯ টাকা ৬৮ পয়সা ও ডিজেলেদ দাম লিটার প্রতি ৯৪ টাকা ৬২ পয়সা। অন্যদিকে রাজধানী দিল্লিতেও দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। দিল্লিতে ৮০ পয়সা বাড়ল পেট্রোলের দাম। ডিজেলের দাম বাড়ল ৭০ পয়সা। দিল্লিতে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ২১ পয়সা ও ডিজেলের দাম ৯১ টাকা ৪৭ পয়সা।

আরও পড়ুন: কলকাতার তাপমাত্রা এপ্রিলেই পৌঁছাবে ৪০ ডিগ্রিতে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর

মুম্বইতে জ্বালানির দাম সবচেয়ে বেশি। এক লিটার পেট্রোলের দাম ১১৫ টাকা ৪ পয়সা ও ডিজেলের দাম ৯৯ টাকা ২৫ পয়সা। ইউক্রেন-‌রাশিয়া যুদ্ধের সময় জানা গিয়েছিল আন্তর্জাতিক বাজারে ক্রুড ওয়েলের দাম বাড়বে। কিন্তু ভারতে তখন ৫ রাজ্যের ভোট থাকায় দাম না বাড়লেও এখন বাড়তে শুরু করেছে দাম। দাম বৃদ্ধি নিয়ে কেন্দকে নিশানা করছে বিরোধীরা। পথে নামতে চলেছে তৃণমূল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal