Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
1 July 2026

কোভিড বিধি মেনে গঙ্গাসাগর করায় মমতা ব্যানার্জিকে অনেক ধন্যবাদ, গঙ্গাসাগর মেলায় স্নান করে অভিভূত উমা ভারতী

কোভিড বিধি মেনে গঙ্গাসাগর করায় মমতা ব্যানার্জিকে অনেক ধন্যবাদ, গঙ্গাসাগর মেলায় স্নান করে অভিভূত উমা ভারতী

গঙ্গাসাগর মেলার আয়োজন দেখে খুশি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সঙ্ঘ ঘনিষ্ঠ নেত্রী উমা ভারতী। গত শুক্রবার গঙ্গাসাগরে পুণ্যস্নান সারতে রাজ্যে এসেছিলেন এই বিজেপি নেত্রী। কোভিড বিধি মেনে এই মেলার আয়োজন দেখে খুশি হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লিখেছেন উমা ভারতী।

আরও পড়ুন: অবিজেপি দলগুলিকে নিয়ে ডিসেম্বরে ব্রিগেড সমাবেশ চান মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, ২০১৯ সালে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত একটি যাত্রা শুরু করেছিলাম। এর পরের বছর ২০২০ সালে আমার পা ভেঙে যায়। আর তার পরের বছর ২০২১ সালে করোনার জন্য সেই যাত্রা পিছিয়ে গিয়েছে। এই বছর গঙ্গোত্রী গোমুখ থেকে মা গঙ্গাকে এনে গঙ্গাসাগরে আমি মেলবন্ধন করলাম। কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকার যেভাবে সব বিধি মেনে গঙ্গাসাগর মেলা করছে, সেইজন্য অনেক ধন্যবাদ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal